প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫

বিশ্ববাজারে আগামী দুই বছরের মধ্যে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণ স্বর্ণ কেনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন তাঁরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
