
প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:৪

তিন প্রজন্মের সম্মিলনে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ’র) ফ্যামিলি ডে/ নৌ বিহার সফলভাবে ফ্যামিলি ডে ও নৌবিহার।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অবধি বিলাসবহুল অ্যাডভেঞ্চার-১ লঞ্চে অনুষ্ঠিত হয় সংগঠনটির ফ্যামিলি ডে। যাতে বিডিজেএ'র সদস্যদের সঙ্গে বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন। এতে করে দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিন প্রজন্মের সম্মিলনে ঘটে এই আনন্দ আয়োজনে।
সকাল নয়টায় সদরঘাট থেকে যাত্রা শুরু করে দুপুরে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে নোঙর করে অ্যাডভেঞ্চার-১। পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতে ঢাকায় এসে শেষ হয় নৌবিহার।
সংগঠনের সভাপতি আমিন আল রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছিলো দিনভর। এতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এছাড়াও সবশেষ ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রত্যেক সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি অতিথি হিসেবে সকল বাবা-মায়ের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়। র্যাফেল ড্রতে ৪র্থ পুরুস্কার পেয়েছেন ইনিউজ৭১ এর সম্পাদক মোঃ শওকত হায়দার জিকো ।
নৌবিহার আয়োজক কমিটির আহ্বায়ক
তারিকুল ইসলাম মাসুম নৌবিহারে অংশগ্রহনকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

নৌবিহারে নিজাম গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. নিজাম উদ্দিন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান
পারভেজ তমাল, সফটালোজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি
আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মিঠু, বিএফইউজের একাংশের সহ-সাধারণ সম্পাদক নাসির আল মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মাহবুব জুয়েল, সানবির রুপল, বোরহান উদ্দিন, ফাহিম মোনায়েম, মেহেদী সিকদার, মিজানুর রহমান মিন্টু, নাদিরা জাহান প্রমুখ নৌবিহারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।