বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

নৌকার জয় মানে আমাদের জয় : ফেরদৌস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ২৩:১৩

শেয়ার করুনঃ
নৌকার জয় মানে আমাদের জয় : ফেরদৌস

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনেও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন চলচ্চিত্র ও নাট্যজগতের অভিনেতা-অভিনেত্রীরা।

আরও

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

আজ সোমবার প্রচার অভিযানে যুক্ত হন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা শিমুল। গতকালের মতোও আজও নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালান চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিজরী বরকতউল্লাহ ও সুইটি।

দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরী এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে চিত্রনায়ক ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ রেজাউল করিম চৌধুরীর পক্ষে বিপুল মানুষের উচ্ছ্বাস দেখ মনে হচ্ছে যে, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো। নৌকার জয় মানেই আমাদের জয়।’

আরও

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

এ সময় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ চট্টগ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘চট্টগ্রাম যেভাবে এগিয়ে যাচ্ছে, সুন্দর একটি শহরের দিকে। আমরা অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই, উচ্চপর্যায়ে। চট্টগ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নৌকায় ভোট দিবেন। রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করবেন।’ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।

বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

চট্টগ্রাম নগরীর কাজীরদেউরী এলাকায় আজ সোমবার নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ, নায়িকা পূর্ণিমা, অভিনেত্রী সুইটি, অরুণা বিশ্বাসসহ সহশিল্পীরা। 

এরপর চট্টগ্রামের একটি মাছবাজারে প্রচারণায় যান চিত্রনায়ক রিয়াজ, সায়মন ও অভিনেতা শিমুলসহ অন্য অভিনেতারা। বাজারে নায়ক রিয়াজ লিফলেট বিলি করতে করতে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান। এ ছাড়া তিনি এক মাছ ব্যবসায়ীকে মজা করে বলেন, ‘ভাই ভোটার হইছো? নাকি বরিশাল থেকে আসছো?’ 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আজ মধ্যরাতের পর থেকেই শেষ হয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ সময়ে এসে ভোটারদের  দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।শেষ দিনে নগরীর বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকের এম রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘নির্বাচিত হতে পারলে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত, ময়লা-আবর্জনামুক্ত শহর গড়ব।’

রেজাউল করিম চৌধুরী বিপদে আপদে সব সময় চট্টগ্রামবাসীর পাশে ছিলেন দাবি করে আগামী ২৭ জানুয়ারি সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া নির্বাচনের পরিবেশের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।চট্টগ্রামের একটি মাছবাজারে আজ সোমবার নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালান চিত্রনায়ক রিয়াজ, সায়মন ও অভিনেতা শিমুলসহ অন্য অভিনেতারা। 

এদিকে, চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার, বাগমনিরামসহ বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ চালিয়েছেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। শেষ দিনের প্রচারণায় এসে তিনি অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীদের  গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

চসিক নির্বাচনে ৭৩৫টি ভোটকেন্দ্রে রয়েছে চার হাজার ৮৮৬টি ভোটকক্ষ। এসব কক্ষে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আজ বিভিন্ন কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। যাদের এ ধরনের মেশিনে ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তারা ইচ্ছে করলে সহজভাবে পদ্ধতিটি জেনে নিতে পারবেন বলে জানিয়েছেন কর্তব্যরতরা।

এদিকে, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান মক ভোটিং সম্পর্কে বলেন, ‘বিকেল ৪টায় মক ভোটিং শেষ হয়েছে। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তাই সব কেন্দ্রে ইভিএম অনুশীলন হয়েছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন কাজ করছে।’

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

এ সম্পর্কিত আরও পড়ুন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টালিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন—বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি ও ভিডিও দেখা যায়। তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও প্রকাশ্যে এসেছে নানা অনুষ্ঠানে। তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নেই কৌশানির। খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানি অভিনীত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারের

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেত্রী। তবে পর্দায় যে নামে পরিচিতি পেয়েছেন, সেটি তার অভিনয়জীবনের শুরুর নাম নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ছোটপর্দায় অভিনয়ের

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

অভিনয়ের চরিত্রের যন্ত্রণা আর নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেলে সেই আবেগ সামলানো কতটা কঠিন হতে পারে, তারই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন ওয়েব সিরিজ ‘শক’-এর শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তখনও মা হওয়ার বাস্তব অভিজ্ঞতা হয়নি তাঁর। অভিনেত্রীর মতে, ওই সময় যদি সন্তানের জন্ম হয়ে যেত, তাহলে সিরিজের চরিত্রটির গভীর মানসিক যন্ত্রণা সামলে অভিনয়

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

অভিনেত্রী রাইমা সেন জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তিনি তেমন অনুভব করেন না। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা। রাইমার ভাষ্য, এই বয়সে বিয়ের তাগিদ অনুভব করছেন না। সম্পর্কের সঙ্গে তৈরি হওয়া আবেগের বন্ধন বা অ্যাটাচমেন্ট নিয়েও তাঁর চিন্তা রয়েছে।