শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবি শিক্ষার্থীকে বাঁচাতে সাহায্যের আবেদন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ২:৫৩

শেয়ার করুনঃ
রাবি শিক্ষার্থীকে বাঁচাতে সাহায্যের আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু। তার আজ (বুধবার) থেকে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। কিন্তু এর মধ্যেই রাজু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সে জন্ডিসের সমস্যায় ভুগছিলেন। 

গত মঙ্গলবার রাত নয়টার দিকে রাজুর অত্যাধিক মাত্রায় রক্তবমি শুরু হলে তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছে রাজুর বন্ধুরা।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, রাজু (ক্রনিক লিভার ডিজিজ-ঈখউ) এ আক্রান্ত  যা তার অগোচরেই সুপ্ত অবস্থায় ছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে সম্পূর্ণ লিভার নষ্ট হয়ে গেছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করার জন্য ৭২ ঘন্টায় ১৮ টি ইনজেকশন প্রেসক্রিপশন করা হয়েছে, যার প্রতিটির মূল্য ৪০০০ টাকা। এদিকে, রাজুর চিকিৎসার প্রাথমিক খরচ তার সহপাঠীরা মিলে যুগিয়েছে।  

আরও

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, রাজুর জীবন যদি কোনভাবে বাঁচানো যায়, আমরা শেষ পর্যন্ত ওর পাশে থাকবো। আমাদের বিভাগের কোন শিক্ষার্থী এর আগেও অসুস্থ হলে বিভাগ পাশে থেকেছে তাই রাজুর বিষয়টি যেহেতু বেশি সেনসেটিভ আমরা অবশ্যই পাশে থাকবো। 

জানতে চাইলে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কেবিএম মাহবুবুর রহমান বলেন, আমি আমার সহকর্মী ফজলুল হক এবং খাইরুল ইসলাম রাজুকে দেখতে গিয়েছিলাম। অবস্থা আশঙ্কাজনক তবে ডাক্তাররা বলেছেন সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হবে। তিনি আরও বলেন, আমি ওর পরিবারের সাথে কথা বলেছি।  রাজু'র বাবা নেই ওর মা আর ওর ভাই এসেছে। রাজুকে বাঁচাতে আমার ছেলেমেয়েরা অলরেডি ফান্ড কালেকশন শুরু করেছে। আমি ওদেরকে ধন্যবাদ জানাই।

রাজু তো শুধু অর্থনীতির ছাত্র নয় রাজু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজুর পাশে থাকলে রাজু আবারও আগের মতো সুস্থ হয়ে ফিরতে পারে বলে মনে করেন এই অধ্যাপক। রাজুর চিকিৎসার জন্য বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শিক্ষা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে, রাজুকে বাঁচাতে তার সহপাঠিরা পাগলের মতো ছুটছে দিকবিদিক। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে টাকা তুলছেন রাজুকে বাঁচানোর জন্য। রাজু আবার ফিরে আসবে মতিহারের সবুজ চত্বরে এমনটাই আশা রাজুর  সহপাঠীদের। 

আরও

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

ছোট বেলা থেকেই শরীরের নানা প্রতিবন্ধকতা পাত্তা না দিয়ে  এগিয়ে চলেছে রাজু। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষে  পড়াশোনা করছেন। রাজুর বাবা নেই। মা গৃহিনী। ওর বোন এক আছে। সে পরের বাসায় কাজ করে। সেই টাকায় রাজুর পড়াশোনা চলতো। কিন্তু রাজুর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। তাই রাজুর স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেশের দয়াশীল এবং বিত্তবানদের সাহায্যের আবেদন জানিয়েছে রাজুর পরিবার। বিত্তবানদের একটু সহযোগিতায় বাঁচতে পারে একটা জীবন। ফিরে পেতে পারে সহপাঠীদের। ফিরে পাবে তার বোনকে। 

রাজুকে সহযোগিতা করা যাবে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্টে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
রকেট নাম্বার :০১৬১৮৬২২৫০৭

বিকাশ নাম্বার:০১৭৫৩৩৭৩৭২৩

ব্যাংক একাউন্ট নাম্বার: ২৩৮.১৫১.১২১৯৩৫

নাম: আল ইসহাক রেজা অনিক

ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালানোর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইনের উপর নির্ভর করা হবে না; বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি প্রাধান্য পাচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা পুরোদমে শ্রেণিকক্ষে ফিরছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ,

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি