প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।
