বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

এইচ.এস.সি: বরিশালে পাসের হার ৮১.৮৫, এগিয়ে মেয়েরা, শীর্ষে ঝালকাঠি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০:৫৭

শেয়ার করুনঃ
এইচ.এস.সি: বরিশালে পাসের হার ৮১.৮৫, এগিয়ে মেয়েরা, শীর্ষে ঝালকাঠি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। বিভাগে পাসের হারে শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এবার জিপিএ-৫ পেয়েছে ৪১৬৭ জন শিক্ষার্থী। এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫। আর এবার জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি। এছাড়া প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।  

আরও

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৯৯৩ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯৪ জন। পাস করেছে ৫৪ হাজার ৮৯ জন। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৭২২ জন। এ বছর কোনো কলেজে শতভাগ ফেল না থাকলেও ২১টি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ রয়েছে। 

বোর্ড সেরা ঝালকাঠি জেলা ও বিজ্ঞান বিভাগ:

আরও

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এবারে। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাসের হার ৮২ দশমিক ৯৪। পঞ্চম অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৭৯ দশমিক ০২। আর সবার শেষে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৭৪ দশমিক ৮২। তবে বিগত বছরের থেকে এবারে সব জেলায় গড় পাসের হার বেড়েছে।  

এইচ.এস.সি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ফলাফলে এগিয়ে মেয়েরা: 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের থেকে মেয়েরা ভালো ফলাফল করেছে।  যেখানে পাস হারের ব্যবধান ১১ দশমিক দুই শতাংশ।  তবে তুলনামূলকভাবে গতবারের থেকে এবারে ছেলেরা কিছুটা ভালো করেছেন। গত বছরে ছেলেদের পাশের হার ৭৫ দশমিক ৪৬ ছিল সেখানে এবারে পাশের হার ৭৬ দশমিক ১৬।

ফলাফল ও জিপিএ-৫ এগিয়ে বিজ্ঞান বিভাগ:

এদিকে ফলাফল ও জিপিএ-৫ এর দিক থেকে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বছর বিজ্ঞান থেকে মোট ২ হাজার ২৯২ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১ হাজার ৩৪৩ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫।  এছাড়া মাত্র ৯৪৯ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে মানবিক বিভাগ থেকে মোট ১ হাজার ৫৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১ হাজার ২৮১ জন মেয়ে এবং মাত্র ৩০১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯৩ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১৮০ জন মেয়ে এবং ১১৩ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

 

২১ প্রতিষ্ঠানে শতভাগ পাস:

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে। বোর্ডের ৩৪২টি কলেজের ৬৬ হাজার ৮৭ শিক্ষার্থীরা ১৩৭টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২১টি কলেজের সব শিক্ষার্থীই পাস করেছেন। আর এর মধ্যে সর্বোচ্চ ঝালকাঠি জেলায় সাতটি, বরিশাল জেলায় পাঁচটি, ভোলা জেলায় চারটি ও পটুয়াখালী জেলায় তিনটি করে কলেজে সবাই শতভাগ পাস করেছে। বাকি দুটি জেলায় একটি করে কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।  তবে এ বোর্ডে এবারও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাস করেননি।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ভালো ফলাফলের কৃতিত্ব ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের। তিনি বলেন জানান, ২০২৩ সালে যেখানে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫, সেখানে এবারে গড় পাসের হার ৮১ দশমিক ৮৫।

সর্বশেষ সংবাদ

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ থেকে ফি নেবে দুই দেশ

যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ থেকে ফি নেবে দুই দেশ

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালানোর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইনের উপর নির্ভর করা হবে না; বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি প্রাধান্য পাচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা পুরোদমে শ্রেণিকক্ষে ফিরছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ,

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি