শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ২:৫

শেয়ার করুনঃ
নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হররানির অভিযোগ উঠেছে। বিষয়টি অভিভাবকদের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকে প্রায় ৪ঘন্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে দুপুর ২টার পর থানা পুলিশ ও এ্যাসিল্যান্ড গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষক মেরিয়া গ্রামের মৃত আশেক আলী দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বেশ কয়েকদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণীর ৫-৬জন ছাত্রীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জড়িয়ে ধরে। বাধ্য হয়ে ছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের অবিভাবকদের ঘটনাগুলো খুলে বললে স্থানীয়দের গ্রামবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

আরও

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

জবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ, উত্তাল ক্যাম্পাস

এরপর রবিবার বেলা ১১টার দিকে উত্তেজিত অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের অনন্যা শিক্ষকদের অররুদ্ধ করে রাখে। এসময় খবর পেয়ে রানীনগর থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দুপুর আড়াইটায় অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বিদ্যালয়ের ছাত্রীদের কৌশলে শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় হাত দেন। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং বিদ্যালয়ে যাওয়ার অনাগ্রহ প্রকাশ করে। শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন। 

যৌন হয়রানি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

স্থানীয় মেরিয়া গ্রামের বাসিন্দা হামিদুর রহমান বলেন, আমার বড় ভাইয়ের মেয়ে ( ভাতিজ্বী) ৫ম শ্রেণীতে পড়ে। বৃহস্পতিবার বিকেলে সে এসে বলে হাফিজুর রহমান স্যার আমার শরীরে হাত দিয়েছে। আর জোড়ে চেপে ধরেছে। আমি খুব ব্যাথা পেয়েছি। স্যার ভালো নয়। এরকম চরিত্রহীন শিক্ষকের কঠিণ শাস্তি চাই। এমন শিক্ষকের দরকার এই বিদ্যালয়ে।

গ্রামের ফাতেমা বেগম নামের অভিভাবক বলেন, আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে হাফিজুর মাষ্টার ৪দিন আগে স্কুলে জুড়িয়ে ধরে আমার মেয়েকে। বাড়িতে এসে আমার বলে যে স্যার কেমন জানি করে, স্যার ভালো নয়। তাকে আটক করে শাস্তি শাস্তি দেওয়া হোক। এমন জঘন্য মনের শিক্ষক থাকার দরকার নাই বিদ্যালয়ে।

একই গ্রামের আজিজুর রহমান, কুলসুম বেগম, রুবেল হোসেনসহ কয়েকজন বলেন, আমাদের মেয়েরা এই শিক্ষকের কাছে নিরাপদ নয়, তাকে দ্রুত চাকুরি থেকে অব্যহতি দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হোক। নইলে আমাদের মেয়েদের বিদ্যালয়ে পাঠাবোনা। কারণ তার চরিত্র ঠিক নাই। একজন শিক্ষক হয়ে তার সন্তানতুল্য মেয়েদের সাথে কিভাবে এমন খারাপ আচরণ করতে পারে ভাবতেই অবাক লাগছে। তাকে গণধোলাই দেওয়া উচিত।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ভোক্তভোগি পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, হাফিজুর স্যার মাঝে মাঝে শ্রেণীকক্ষে আমার শরীরে হাত দেয় ও জড়িয়ে ধরে। আমার খুব খারাপ লাগে। স্যার ভালো নয়। আপনি বুঝে নেন কেমন আমার বলতে লজ্জা লাগছে।স্যার ভালো নয়,খুব খারাপ। স্কুলে যেতে ভয় লাগে।

চতুর্থ শ্রেণীর দুই জন শিক্ষার্থী বলেন, স্যার স্কুলে আমাদের একা পেলেই কাছে ডাকে ও গায়ে হাত দেয়। অনেক সময় চুমুও খায়। আমার খুব খারাপ ও লজ্জা লাগে। স্যার কেমন জানি করে আমাদের ভালো লাগেনা। 

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বলেন, এই স্কুলে যারা পড়াশোনা করেন সবাই আমার সন্তান সমতুল্য। এখানকার কিছু মানুষ সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে এই ধরনের পরিকল্পনা সাজিয়েছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কালাম আজাদ বলেন, সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ও থানা পুলিশ এর একটি টিম গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার দেখিয়ে হেফাজতে নেওয়া হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

এ সম্পর্কিত আরও পড়ুন

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালানোর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইনের উপর নির্ভর করা হবে না; বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা পদ্ধতি প্রাধান্য পাচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানতে হবে

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা পুরোদমে শ্রেণিকক্ষে ফিরছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

পুনঃভর্তি ফি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নীতিমালা জারি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ,

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি