
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১:৩৯

“এসো সঞ্চয় করি সোনার বাংলা গড়ি “' প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক ও শাহাজালাল ইসলামী ব্যাংকসহ ২৬টি ব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় কলাপাড়া শিশুপার্ক চত্বরে পায়রা উড়িয়ে শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ কামাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক'র এমডি মোসলেহ উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল

জোনাল অফিসের পরিচালক বিষ্ণু পদ কর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিড ব্যাংক প্রতিনিধি শাহজালাল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের এফসিএ মো. আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসিন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শামস সিদ্দিকা পিয়া।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের সৌজন্য উপহার প্রদান এবং বাংলাদেশ ব্যাংক আয়োজিত 'স্বপ্ন' ভিডিও প্রদর্শনী উপস্থাপন করা হয়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।