রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

বরিশালে নদী ভাঙ্গন থেকে স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০:৪

শেয়ার করুনঃ
বরিশালে নদী ভাঙ্গন থেকে স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন

বরিশালের বানারীপাড়ায় ইলুহার ইউনিয়নের বিহারী লাল একাডেমী ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দু’টি সন্ধ্যা নদীর সর্বনাশা ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ বিদ্যালয় দুটি উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব ইলুহার গ্রামসহ পার্শ্ববতী কয়েকটি গ্রামের শিক্ষার আলোর বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে। ওই এলাকার সন্তানরা যখন প্রকৃত শিক্ষা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছিল, তখন পূর্ব ইলুহারের বাসিন্দা শম্ভু নাথ সরকারের ছেলে ভারতের শিক্ষা বিভাগে চাকরিরত বিহারী লাল সরকার ১৯১৯ সালের প্রথম দিকে তার পৈত্রিক সম্পত্তিতে নিজের নামে নাম করণ করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেণ। ওই সময়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষাদান বিহারী লাল একাডেমী থেকেই দেওয়া হতো বলে স্থানীয়রা জানিয়েছেন। 

আরও

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

পরে ১৯৪১ সালে একই কম্পাউন্ডে পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায়ও স্থানীয় সরকার বাড়ির পূর্ণ সহযোগীতা ছিলো ওই সময়ে। সেই থেকে বিদ্যালয় দুটি এলাকার আলোর বাতিঘর হয়ে কয়েকটি গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করে চলছে। ওই এলাকার সন্তান প্রয়াত শহীদ বুদ্ধিজীবী সুখরঞ্জন সমদ্দার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।  বর্তমানে বিদ্যালয় দুটি সন্ধ্যা নদীর ভাঙ্গনের কিনারে এসে অবতীর্ণ হয়েছে। যে কোন সময় নদীর করাল গ্রাসে বিলিন হয়ে যেতে পারে ওই এলাকার শিক্ষার্থীদের আলোর বাঁতিঘর এ  বিদ্যালয় দুটি। 

বিদ্যালয় দুটি ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবীতে মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয় সংলগ্ন নদীর তীব্র ভাঙ্গন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় দুটিকে নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর কবির, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র বাড়ৈ, সহকারী শিক্ষক নরেন্দ্র নাথ বাড়ৈ, মো, করিম হোসেন, পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার মিস্ত্রী, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, স্বরূপকাঠি উপজেলার সুঠিয়াকাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজু, 

নদী ভাঙ্গনস্কুল রক্ষামানববন্ধন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, স্থানীয় সমাজসেবী সংগঠন চন্দ্রা ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ, বিদ্যালয় দুটির অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকসহ নানা শ্রেণী পেশার হাজারো নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ্য বিহারী লাল একাডেমীর ৪তলা ভিত বিশিষ্ট নতুন ভবনটি  ২ কোটি টাকার বেশি অর্থে নির্মিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২১ সালের প্রথম দিকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কাজ শেষে ভবনটি হস্তান্তর করেণ। এ প্রসঙ্গে ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এর আগেও বিদ্যালয় দুটি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়েছিলো। 

এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরেও লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান দুটি ভাঙ্গন রোধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। একই কথা বলেন, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হেসেন। 

তারা সহ এলাকাবাসী অভিযোগ করে  আরও জানান, সন্ধ্যা নদী থেকে অব্যাহত ভাবে বেপরোয়াভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভাঙ্গন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে।  তারা সহ মানববন্ধনে উপস্থিত সকলেই বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মানবতার মুকুট শিক্ষানুরাগী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহে আলমের কাছে বিদ্যালয় সংলগ্ন এলাকার ভাঙ্গন রোধের জন্য কার্যকরী টেকসই পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম

সর্বশেষ সংবাদ

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর