মঙ্গলবার, ১২ মে, ২০২৬৩০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

জুলাই থেকে অনলাইনে ঢাবির পরীক্ষা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১:৪৯

শেয়ার করুনঃ
জুলাই থেকে অনলাইনে ঢাবির পরীক্ষা

করোনা অতিমারির কারণে প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন, কঠোর লকডাউন শেষে সীমিত পরিসরে সব অফিস-আদালত খোলা হলেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বারবার বাড়ানো হয়েছে। ফলে তৈরি হয়েছে সেশন জট।

অন্যদিকে চূড়ান্ত পরীক্ষা না হওয়ার কারণে অনেকে চাকরিতে আবেদনও করতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কাউন্সিলও সব বিষয় বিবেচনায় অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সর্বশেষ সরাসরি পরীক্ষা গ্রহণ শুরু হয়। কিন্তু হঠাৎ করে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় জুলাই থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই থেকে অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে পূর্বনির্ধারিত সরাসরি পরীক্ষাগুলো সম্পন্ন করা হচ্ছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ সরাসরি পরীক্ষার জন্য রুটিন প্রকাশ করে। এর মধ্যে কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবার অনেক বিভাগ আগে থেকেই অনলাইনে পরীক্ষা গ্রহণ করছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই সেমিস্টারে অনলাইনে পরীক্ষা চলছে। আবার ৪ জুলাই থেকে সরাসরি যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটিও অনলাইনে নেওয়া হবে। ভাষা বিজ্ঞান বিভাগে ২৫ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা হবে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৪ জুলাই থেকে সরাসরি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ১০ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং অনুষদ ইতোমধ্যে অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য নীতিমালা দিয়েছে।

পরীক্ষাঢাবিকরোনা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

বাংলা বিভাগে ২০২০ সালের মাস্টার্সের সরাসরি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৪ জুলাই। করোনা পরিস্থিতির কারণে এখন কোন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে জানতে চাইলে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াসউদ্দীন বলেন, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন করোনা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এখন যেহেতু কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই আমদের সব বিষয় বিবেচনায় নিতে হবে। মফস্বলের শিক্ষার্থীর ইন্টারনেট সেবাও আমাদের বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে সন্ধ্যায় আমাদের বিভাগের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিজ্ঞান অনুষদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে অনুষদের ডিন তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, আমাদের সরাসরি পরীক্ষার প্রস্তুতি ছিল। শুধুমাত্র ২০১৯ সালের মাস্টার্স পরীক্ষা যাদের আটকে আছে তাদের জন্য সব বিভাগ পরীক্ষার সিডিউল তৈরি করেছিল। এর মধ্যে কিছু পরীক্ষা শেষ হয়েছে।

এখন সরকারের সিদ্ধান্ত (প্রজ্ঞাপন) দেখে আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে। আবার অনলাইনে বা শিক্ষার্থীরা চাইলে সরাসরি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে সবকিছু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে গ্রহণ করা হবে।

তবে এরই মধ্যে সরাসরি পরীক্ষা নিয়ে সপ্তম সেমিস্টারের চারটা কোর্স শেষ করেছে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বাহাউদ্দীন জানান, ৮১ শিক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সবাই সুস্থভাবে পরীক্ষা শেষ করেছে।

তবে শিক্ষার্থীরা যেকোনো মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহী। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর হোসেন ইমন বলেন, শিক্ষার্থীদের কর্মজীবনে পিছিয়ে পড়ার শঙ্কা থেকে ৪ জুলাই থেকে পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক শিক্ষার্থী তাদের সমস্যার কথা শিক্ষকদের জানিয়েছেন এ বিষয়ে বিভাগ যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে আমাদের বিশ্বাস।

শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী সানজিদা বলেন, আমরা ইনকোর্স পরীক্ষা অনলাইনে দিয়েছি। বাকি পরীক্ষাও অনলাইনে হলেও সমস্যা নেই।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ সংবাদ

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় আবশ্যিক বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিক লিখিত পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ