
প্রকাশ: ২৬ জুন ২০২১, ১৯:৩২

বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু হবে আগামী ২৯ জুন থেকে। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ চলবে ১১ জুলাই পর্যন্ত।
এ বছর এইচএসসির ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান শাখার জন্য সর্বোচ্চ ২ হাজার ৫শত টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বোচ্চ ১ হাজার ৯শত৪০ টাকা।

তবে গত বছরের মতো এবার ‘অটো পাস’ না দিয়ে বিকল্প মূল্যায়নের কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১