মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

বিদেশি বিনিয়োগকারীরা বাড়িয়েছেন আতঙ্ক!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১৮:১১

শেয়ার করুনঃ
বিদেশি বিনিয়োগকারীরা বাড়িয়েছেন আতঙ্ক!

অজানা আতঙ্ক আর বিনিয়োগকারীদের আস্থাহীনতায় তিন মাসের বেশি সময় ধরে মন্দাভাব বিরাজ করছে পুঁজিবাজারে। হঠাৎ করে বিদেশিদের শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের আতঙ্ক আরও বেড়েছে। বিশেষ করে গত দুই মাস (মার্চ ও এপ্রিল) দরপতনের পেছনে অন্যতম কারণ ছিল বিদেশিদের শেয়ার বিক্রি। এ দুই মাসেই বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে যে পরিমাণ শেয়ার ক্রয় করেছেন বিক্রি করেছেন তার চেয়ে বেশি। বিদেশি বিনিয়োগকারীদের এমন অব্যাহত শেয়ার বিক্রির কারণে বাজারে আস্থাহীনতা যেমন বেড়েছে, তেমনি সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ফলে পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেয়া হলেও বিনিয়োগকারীদের আতঙ্ক কাটেনি।

বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ খুব বেশি নয়। কিন্তু সমস্যা হলে বিদেশিরা যখন শেয়ার বিক্রি করেন তখন একযোগে করেন। ফলে বাজারে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়। এছাড়া সাধারণ ও প্রাতিষ্ঠানিক সব ধরনের বিনিয়োগকারীর মধ্যে একপ্রকার ধারণা আছে যে, বিদেশি বিনিয়োগকারীরা খুবই দক্ষ। ফলে তাদের শেয়ার বিক্রির চাপ বাড়ার পেছনে নেতিবাচক কিছু থাকতে পারে- এমন ধারণার কারণেও খুব সহজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলছেন, পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এ বাজারে সবধরনের বিনিয়োগকারীর ঝুঁকি নিতে হবে। তবে সেই ঝুঁকি হতে হবে জ্ঞাননির্ভর। আন্দাজের ওপর বা গুজবে ভর করে বিনিয়োগ করা ঠিক নয়। বাজারে ভালোভাবে বুঝে বিনিয়োগ না করলে লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, এপ্রিলজুড়ে বিদেশিরা ৬৬৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেন। এর মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ২৫৭ কোটি চার লাখ টাকা। বিপরীতে শেয়ার বিক্রির পরিমাণ ৪১১ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ এপ্রিলে বিদেশিরা যে টাকার শেয়ার ক্রয় করেছেন বিক্রি করেছেন তার থেকে ১৫৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। এপ্রিলের মতো মার্চেও বিদেশিরা শেয়ার ক্রয় থেকে বিক্রি বেশি করেন। মার্চজুড়ে বিদেশিদের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৮৭৪ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৩৭৫ কোটি ২৪ লাখ টাকা। বিপরীতে বিক্রির পরিমাণ ছিল ৪৯৮ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ শেয়ার ক্রয় থেকে বিক্রি বেশি হয় ১২৩ কোটি ৭১ লাখ টাকা।

আরও

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ২০১৮ সাল জুড়েই বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনের ক্ষেত্রে একধরনের অস্থিতিশীল অবস্থা ছিল। বছরের বেশির ভাগ সময় বিদেশিরা শেয়ার বিক্রির চাপ অব্যাহত রাখে। ফলে সার্বিক বাজারে দেখা দেয় নেতিবাচক প্রভাব। বছরটিতে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়ায় এপ্রিলে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা পাঁচ মাস বিদেশিরা শেয়ার ক্রয় থেকে বিক্রি বেশি করেন। তবে সেপ্টেম্বরে বিদেশিরা শেয়ার বিক্রির চেয়ে ক্রয় বেশি করে। কিন্তু নির্বাচনের ডামাডোলের কারণে অক্টোবরে আবার পাল্টে যায় সেই দৃশ্য। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস শেয়ার ক্রয় থেকে বিক্রি বেশি করে বিদেশিরা। ফলে সার্বিক বাজারে পড়ে নেতিবাচক প্রভাব।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ পরিস্থিতিতে অনুষ্ঠিত হয় একদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের পর বিদেশিদের শেয়ার ক্রয়ের চাপ বাড়ে। ফলে জানুয়ারি মাসজুড়েই বড় ধরনের উত্থান হয় বাজারে। পরের মাস ফেব্রুয়ারিতেও বিদেশিদের শেয়ার ক্রয়ের পরিমাণ বেশি ছিল। এরপরও সার্বিক বাজারে এক ধরনের নেতিবাচক প্রবণতা দেখা দেয়। এ পরিস্থিতিতে মার্চ ও এপ্রিলজুড়ে শেয়ার বিক্রির চাপ অব্যাহত রাখে বিদেশিরা। ফলে বাজারে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, সম্প্রতি পুঁজিবাজারে যে দুরবস্থা দেখা দিয়েছে এর পেছনে বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় ভূমিকা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের অব্যাহত শেয়ার বিক্রির চাপের কারণে বাজারে আতঙ্ক ছড়িয়েছে। ফলে একদিকে কমেছে মূল্য সূচক, অন্যদিকে লেনদেনের পরিমাণ তলানিতে ঠেকেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, বাজারে বিদেশি বিনিয়োগ আসে হাতেগোনা কয়েটি হাউজের মাধ্যমে। বিদেশিরা যখন বিনিয়োগ করে তখন বাজারে তারল্য বৃদ্ধি পায় এবং শেয়ারের দাম বাড়ে। এতে লেনদেনও বেশি হয়। আবার তারা যখন শেয়ার বিক্রি করে বিনিয়োগ উঠিয়ে নেয়, তখন বাজারে তারল্য হ্রাস পায়। তারল্য হ্রাস পাওয়ায় শেয়ারের চাহিদা কমে, দাম কমে এবং লেনদেন হ্রাস পায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার হাসান বলন, অনেক প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারী আছেন যারা বিদেশিদের লেনদেন ফলো করেন। বিদেশিরা যখন বিক্রির চাপ বাড়ান, তখন এসব বিনিয়োগকারীও শেয়ার বিক্রি করে বেরিয়ে যান। ফলে বিক্রির চাপ বেড়ে বাজার নিম্নমুখী হয়ে পড়ে এবং একধরনের তারল্য সঙ্কট দেখা দেয়। এর মূল কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বড় অংশই ডে-ট্রেডিং করে। প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের এমন আচরণ বন্ধ করে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা উচিত।

ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, বিদেশিদের ক্রয়-বিক্রয়ের ওপর বাজার ওঠা-নামা করে, এটা বাজারের অত্যন্ত দুর্বল দিক। এর মূল কারণ হলো আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, মিউচ্যুয়াল ফান্ড কারও কোনো ভূমিকা নেই। বিদেশিদের শেয়ার বিক্রির চাপ সামাল দেয়ার মতো কোনো প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের মার্কেটে নেই। যখন বিদেশিরা শেয়ার বিক্রির চাপ বাড়ায় তখন ক্রেতা থাকে না এবং বাজারে পতন হয়।

আরও

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজারের বেশি বৃদ্ধি

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজারের বেশি বৃদ্ধি

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

কাতার দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন, কমতে পারে দেশীয় বাজারে

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন, কমতে পারে দেশীয় বাজারে

আফগান হামলা ঘিরে পাকিস্তান ভারতের কূটনৈতিক বিরোধ তুঙ্গে

আফগান হামলা ঘিরে পাকিস্তান ভারতের কূটনৈতিক বিরোধ তুঙ্গে

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন, কমতে পারে দেশীয় বাজারে

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন, কমতে পারে দেশীয় বাজারে

বিশ্ববাজারে স্বর্ণের দামে এক শতাংশের বেশি পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা এবং শক্তিশালী ডলারের প্রভাবে মূল্যবান এই ধাতুর ওপর চাপ বেড়েছে। এর ফলে স্বর্ণের দাম ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় মাসিক পতনের পথে রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তার চেয়ে বর্তমানে বিনিয়োগকারীদের দৃষ্টি সুদের হার ও মুদ্রাস্ফীতির দিকে বেশি কেন্দ্রীভূত। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, জারি হলো প্রজ্ঞাপন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, জারি হলো প্রজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কর কর্মকর্তা আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। আহসান হাবিব দীর্ঘদিন ধরে দেশের কর প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার (২৯ জুন) সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা রক্ষায় বাংলাদেশকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা। শুক্রবার (২৬ জুন) পৃথক দুটি প্রকল্পের আওতায় এই অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের

রিজার্ভ কমে দাঁড়াল ৩৬.০৮ বিলিয়ন ডলার

রিজার্ভ কমে দাঁড়াল ৩৬.০৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬ দশমিক ০৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে বর্তমানে রিজার্ভের পরিমাণ তিন হাজার ৬০৮ কোটি ২২ লাখ ৫০