
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৫৫

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় এ বিরতি তৈরি হয়েছে।
