
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৭

সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে নতুন কয়েকটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বর্তমান ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুবিধা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা। এসব প্রস্তাব বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে উপস্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পর্ষদ যেসব প্রস্তাব অনুমোদন করবে, সেগুলো পরবর্তী সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।
