
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৭

দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। বিগত সরকারের নেওয়া বিপুল বিদেশি ঋণের কারণে পরিশোধের চাপ বাড়লেও নিয়মিতভাবে এই দায় পরিশোধ করা হচ্ছে।

