
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এরই মধ্যে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্ট চালু হয়েছে। কারিগরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও যান্ত্রিক প্রস্তুতি শেষে দ্রুতই মূল ইউরিয়া সার উৎপাদন শুরু হবে।
