প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৪

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা ফেডের সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করার মধ্যেই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। বুধবার সকালে দাম ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠলেও পরে প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
