
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৫০

দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। সোমবার (২৯ জুন) সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
