সোমবার, ১৫ জুন, ২০২৬১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ৯:৩৮

শেয়ার করুনঃ
সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বাজেটের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ এটি বাংলাদেশের প্রতিটি নাগরিককে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে এবং সরকারের প্রতি মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে, তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে দেশের সম্পদ লুণ্ঠিত হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে গেছে। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অধিকারও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে সীমিত সম্পদের মধ্যে সবার প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবুও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে।

আরও

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো
অর্থমন্ত্রী বলেন, অতীতে অর্থনৈতিক পরিকল্পনার সুবিধা পেয়েছে মূলত প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীগুলো। কিন্তু যারা সংগঠিত ছিল না কিংবা ক্ষমতার কেন্দ্রের বাইরে ছিল, তারা উন্নয়ন পরিকল্পনা থেকে বঞ্চিত হয়েছে। এবারের বাজেটে সেই মানুষদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর দেশের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত হলেও সরকার অভ্যন্তরীণ ব্যয় কমিয়ে জনগণের ওপর চাপ কমানোর উদ্যোগ নিয়েছে।

ব্যাংক ঋণের ওপর সরকারের নির্ভরতা কমানোর বিষয়েও বক্তব্য দেন অর্থমন্ত্রী। তিনি জানান, স্থানীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ সংকুচিত হয়। অর্থনীতিতে একে ‘ক্রাউডিং আউট’ বলা হয়। এ কারণে সরকার ধীরে ধীরে ব্যাংক ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে এগোচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। নতুন বাজেটে তা কমিয়ে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ডসহ বিভিন্ন বন্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয়_বাজেটজ্বালানিখাতকরনীতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, দেশের সংস্কৃতি, বিনোদন ও পর্যটন খাতকে নতুন অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পূর্বাচলে ১৬০ একর জায়গাজুড়ে একটি সমন্বিত ক্রিয়েটিভ সেন্টার নির্মাণ করা হবে। সেখানে থিয়েটার, শিল্পকলা, নকশা, বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের সমন্বয় ঘটানো হবে। এর মাধ্যমে কর্মসংস্থান ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল না থাকলেও মূল্যস্ফীতি বেড়েছে। ফলে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে অনেকেই সমস্যায় পড়ছেন। বেতন সমন্বয় হলে দুর্নীতির প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা কঠিন। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের ঘাটতি থাকলে এই ধরনের উচ্চ লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ে। সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ভূমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত লেনদেনমূল্য প্রকাশে উৎসাহ দিতে সীমিত একটি কর-সুবিধা রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে

বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম সুযোগ বলল সিপিডি

বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম সুযোগ বলল সিপিডি

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে নতুন সরকারের জন্য কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম বড় সুযোগ হিসেবে অভিহিত করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬–২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

বাংলাদেশের প্রবাসী আয় চলতি অর্থবছরে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা এখন পর্যন্ত যেকোনো অর্থবছরের সর্বোচ্চ। এর মধ্যে মে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে রেকর্ড

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেট শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘বুজেট’ থেকে, যার অর্থ চামড়ার তৈরি অর্থ রাখার থলে। আধুনিক বাজেট ব্যবস্থার সূচনা হয় ব্রিটিশ শাসনামলে। ১৭৩৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী Robert Walpole রাজস্ব ব্যবস্থাপনায় একটি নতুন প্রক্রিয়া চালু করেন। তখন কর আরোপ হতো মূলত মদ ও তামাকের ওপর। কর সংক্রান্ত সব প্রস্তাব একটি ব্যাগে সংরক্ষণ করে পরে তা পার্লামেন্টে উপস্থাপন করা হতো—এটাই ইতিহাসের

সর্বশেষ সংবাদ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিল ইউরোপ

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিল ইউরোপ