বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ৯:৫

শেয়ার করুনঃ
রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক

দেশের বৈদেশিক বাণিজ্যে চাপ ক্রমেই বাড়ছে। টানা কয়েক মাস ধরে রপ্তানি আয় নিম্নমুখী থাকলেও একই সময়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক হারে বিস্তৃত হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলো বলছে, এটি স্বাভাবিক অর্থনৈতিক ওঠানামা নয়; বরং বৈদেশিক খাতের ভারসাম্যে ধারাবাহিক চাপের স্পষ্ট ইঙ্গিত। চলতি অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম আট মাসে দেশের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৭১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ৩ বিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ কোটি টাকার সমান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট পণ্য রপ্তানি হয়েছে ৩ হাজার ৫৩৮ কোটি ৬৫ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৮৫ শতাংশ কম। জুলাই মাসে প্রবৃদ্ধি থাকলেও পরবর্তী সাত মাসে ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে। মার্চ মাসে রপ্তানি নেমে আসে ৩৪৮ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ কম।

আরও

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে
বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যের দুর্বল পারফরম্যান্স রপ্তানি কমার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ছোট ও মাঝারি রপ্তানি খাতেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

অন্যদিকে আমদানি ব্যয় বেড়েই চলেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি দাঁড়িয়েছে ৪৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে রপ্তানি আয় প্রায় ৩০ বিলিয়ন ডলারে সীমাবদ্ধ রয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, বর্তমান সংকট আন্তর্জাতিক পরিস্থিতি থেকে উদ্ভূত। উচ্চ সুদহার, জ্বালানি সংকট এবং বিদেশি ক্রেতাদের অর্ডার কমার আশঙ্কা অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ_অর্থনীতিবৈদেশিক_বাণিজ্যবাণিজ্য_ঘাটতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ফলে বাড়তি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়াচ্ছে।

আরও

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি
তবে কিছুটা স্বস্তি দিচ্ছে প্রবাসী আয়। জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে রেমিট্যান্স এসেছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এপ্রিলের প্রথম আট দিনেই এসেছে প্রায় ৯৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, জ্বালানি সংকট অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। জ্বালানি আমদানিতে বিকল্প রুট খোঁজা, ব্যয় সাশ্রয় এবং নমনীয় মুদ্রা বিনিময় হার বজায় রাখা জরুরি।

বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মানদণ্ডে ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। যদিও আপাতত স্থিতিশীলতা রয়েছে, তবে রপ্তানি দুর্বলতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বৈদেশিক খাত ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মঙ্গলবার দাম কমানোর

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। সংশ্লিষ্টদের আশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে বেসরকারি খাতে লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানিয়েছেন, সংস্থাটির মালিকানায় বর্তমানে ২৫টি পাটকল রয়েছে।

এলপিজি আমদানি কমতেই বাজারে সিলিন্ডারের দামে আগুন

এলপিজি আমদানি কমতেই বাজারে সিলিন্ডারের দামে আগুন

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। সরবরাহ কমার সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ফলে রান্নায় বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা দাম দুই হাজার টাকা ছাড়িয়ে গেছে। বিইআরসি

জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৬২৬ কোটি

জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৬২৬ কোটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইআরডির ওয়েবসাইটেও জুলাই-আগস্ট ২০২৬ সময়ের বৈদেশিক সহায়তা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে এককালীন পুরো আমানত তুলতে গিয়ে নতুন জটিলতায় পড়েছেন গ্রাহকেরা। মূল টাকা ফেরত পেতে মুনাফা, সুদসহ অন্যান্য আর্থিক সুবিধার দাবি ছাড়ার পাশাপাশি ভবিষ্যতে মামলা না করার লিখিত অঙ্গীকার দিতে হচ্ছে তাঁদের। এ নিয়ে আমানতকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।  আর্থিক অনিয়ম ও তারল্যসংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং