
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ২৩:৩

রাজধানীতে তরমুজের দাম কমলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। সদ্য শেষ হওয়া রমজান মাসের শুরুতে প্রতি কেজি তরমুজ ৯০ টাকায় বিক্রি হলেও পরে তা ৮০ টাকায় নামে। বর্তমানে বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। তবে দাম কমলেও বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
