
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০

দেশি-বিদেশি কোম্পানির কাছে বিপুল অঙ্কের বকেয়া নিয়ে বিদ্যুৎ খাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন সরকার। রমজানের পর সেচ ও গ্রীষ্ম মৌসুমে বাড়তি চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পনা থাকলেও অর্থ সংকট, জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধের চাপ পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে আশঙ্কা করা হচ্ছে।
