রবিবার, ৫ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

সিলেটের চা বাগানে ৩৭ দিনের কর্মবিরতি, সংকটে শ্রমিক-মালিকপক্ষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪

শেয়ার করুনঃ
সিলেটের চা বাগানে ৩৭ দিনের কর্মবিরতি, সংকটে শ্রমিক-মালিকপক্ষ

সিলেট অঞ্চলের চা বাগানগুলোতে ৩৭ দিন ধরে চলমান কর্মবিরতির কারণে শ্রমিক ও মালিকপক্ষ উভয়ই তীব্র সংকটে পড়েছে। শ্রমিকরা বেতন ও রেশন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন, অন্যদিকে চায়ের উৎপাদন বন্ধ হয়ে মালিকপক্ষও বড় ধরনের লোকসানের মুখে।  

মৌলভীবাজারের লস্করপুর ভ্যালির ৪টি চা বাগানসহ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) অধীনস্থ ১২টি বাগানে এই অচলাবস্থা দেখা দিয়েছে। ২২ আগস্ট থেকে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও রেশন বন্ধ থাকায় অক্টোবর মাসে তারা কর্মবিরতিতে যান। এতে ১০ লাখ কেজি তৈরি চা পাতা মজুত থাকা অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন গাছের কুঁড়ি ও কচি পাতা পচে নষ্ট হওয়ায় আগামী মৌসুমেও উৎপাদন সংকটে পড়ার শঙ্কা রয়েছে।  

আরও

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

শ্রমিকদের অভিযোগ, এনটিসি চেয়ারম্যান ও পরিচালকদের পদত্যাগের পর থেকে ব্যাংক ঋণ আটকে যায়। এতে মজুরি ও রেশন বন্ধ হয়ে মালিকপক্ষ আর্থিক সংকটে পড়ে। চন্ডিছড়া চা বাগানের শ্রমিক রেনু খা বাউরি বলেন, "মজুরি না পেয়ে সন্তানদের খাওয়া ও চিকিৎসা বন্ধ হয়ে গেছে। সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।" একই অবস্থা রিতা গঞ্জুর ও দুলন রিকি হাসনের মতো হাজারো শ্রমিকের।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত কর্মকার জানান, "কর্তৃপক্ষের গাফিলতি ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে শ্রমিকরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছে।" চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান জানান, "পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।"  

সিলেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

এনটিসি সূত্র জানায়, চা উৎপাদনে ধস নামার কারণে ইতিমধ্যে ১০-১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।  

শ্রমিকদের দ্রুত পাওনা পরিশোধ করে বাগানের উৎপাদন চালু না করলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফনের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। ওই মাসে প্রায় ৪ বিলিয়ন

জ্বালানি সাশ্রয়ে রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ে রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ঢাকাসহ সারা দেশের দোকান, শপিংমল ও বাণিজ্য বিতান রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়

বিশ্ব জ্বালানি সংকটে সবচেয়ে ঝুঁকিতে আমদানিনির্ভর বাংলাদেশ

বিশ্ব জ্বালানি সংকটে সবচেয়ে ঝুঁকিতে আমদানিনির্ভর বাংলাদেশ

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৩ দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে এবং অনেক দেশই সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায়

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান