বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

একীভূত ব্যাংকে লেনদেন শুরু, ভোগান্তিতে গ্রাহক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১২:২

শেয়ার করুনঃ
একীভূত ব্যাংকে লেনদেন শুরু, ভোগান্তিতে গ্রাহক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হলেও প্রথম দিনেই বিভিন্ন শাখায় গ্রাহক ভোগান্তির চিত্র উঠে এসেছে। অনেক শাখায় গ্রাহকরা টাকা তুলতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। সংশ্লিষ্ট শাখাগুলো জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী রবিবার বা সোমবার থেকে পূর্ণাঙ্গভাবে টাকা উত্তোলনের সুবিধা কার্যকর হবে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন একীভূত ব্যাংকের শাখায় দেখা যায়, বৃহস্পতিবার গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। শাখা ব্যবস্থাপকরা জানান, প্রথম দিন হওয়ায় এবং নির্দেশনা পুরোপুরি কার্যকর না হওয়ায় অনেক গ্রাহক আসেননি। তবে চলতি সপ্তাহ থেকে টাকা উত্তোলনের চাপ বাড়বে বলে তারা আশা করছেন।

রামপুরার বনশ্রী এলাকায় অবস্থিত এক্সিম ব্যাংকের শাখায় গ্রাহকদের উপস্থিতি কম থাকলেও যারা এসেছিলেন, তাদের অনেকেই টাকা তুলতে পারেননি। গ্রাহক এইচ রহমান বলেন, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তা তুলতে পারছেন না। বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলনের ঘোষণা শুনে ব্যাংকে এলেও রবিবার বা সোমবারের আগে আসতে বলা হয়েছে।

আরও

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়
একই অবস্থা দেখা গেছে এক্সিম ব্যাংকের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাখায়। সেখানে মঈনুল হোসেন নামে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক মাস ধরে নিজের টাকা ব্যাংকে আটকে থাকায় তাকে ধার-দেনা করে চলতে হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সাবেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমন্ডি ও মিরপুর শাখায় গ্রাহকরা জানান, সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলনের কথা থাকলেও অনেক ক্ষেত্রে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। ধানমন্ডি শাখার ম্যানেজার রেজয়ান হাসান বলেন, বৃহস্পতিবার শাখায় ফান্ড না আসায় পূর্ণ সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে স্বল্প পরিমাণ অর্থ দেওয়া হয়েছে।

তবে মহাখালী শাখায় তুলনামূলক ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে সেভিংস অ্যাকাউন্টধারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পেরেছেন বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক কে এম খালিদ তৈমুর রানা।

উল্লেখ্য, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে নতুন নাম পেয়েছে—সম্মিলিত ইসলামী ব্যাংক। অনেক শাখায় ইতিমধ্যে নতুন সাইনবোর্ড লাগানো হলেও আপাতত পুরোনো নামও বহাল রয়েছে।

একীভূতব্যাংকসম্মিলিতইসলামীব্যাংকভোগান্তিতে গ্রাহক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

সর্বশেষ সংবাদ

ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে কমল বিশ্ববাজারে তেলের দাম

ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে কমল বিশ্ববাজারে তেলের দাম

নেতানিয়াহু নিয়ন্ত্রণে অক্ষম ট্রাম্প! ঘনিষ্ঠ মহলে ফাঁস

নেতানিয়াহু নিয়ন্ত্রণে অক্ষম ট্রাম্প! ঘনিষ্ঠ মহলে ফাঁস

রেকর্ড ভেঙে মেসির প্রশংসায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

রেকর্ড ভেঙে মেসির প্রশংসায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

সমঝোতা স্মারক প্রকাশ, হরমুজ প্রণালি খুলতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

সমঝোতা স্মারক প্রকাশ, হরমুজ প্রণালি খুলতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

ভার্সাই প্রাসাদে স্বাক্ষরিত হলো ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সমঝোতা

ভার্সাই প্রাসাদে স্বাক্ষরিত হলো ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সমঝোতা

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

এ সম্পর্কিত আরও পড়ুন

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা কঠিন। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের ঘাটতি থাকলে এই ধরনের উচ্চ লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ে। সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

সবার জন্য বাজেট, প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে সরকার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের বাজেটের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ এটি বাংলাদেশের প্রতিটি নাগরিককে কেন্দ্র করে প্রণয়ন করা হয়েছে এবং সরকারের প্রতি মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে, তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ভূমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত লেনদেনমূল্য প্রকাশে উৎসাহ দিতে সীমিত একটি কর-সুবিধা রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে

বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম সুযোগ বলল সিপিডি

বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম সুযোগ বলল সিপিডি

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে নতুন সরকারের জন্য কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম বড় সুযোগ হিসেবে অভিহিত করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬–২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

অর্থবছরে রেকর্ড ৩.৩৯ ট্রিলিয়ন ডলার প্রবাসী আয়

বাংলাদেশের প্রবাসী আয় চলতি অর্থবছরে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা এখন পর্যন্ত যেকোনো অর্থবছরের সর্বোচ্চ। এর মধ্যে মে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে রেকর্ড