বুধবার, ২২ এপ্রিল, ২০২৬৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১২:২৫

শেয়ার করুনঃ
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাজারদরে বিক্রি হওয়া এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। তবে ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজার ও কূটনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তের আইনি বৈধতা ও বাস্তব প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ৩০ থেকে ৫০ মিলিয়ন বা ৩ থেকে ৫ কোটি ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে এসব তেল স্টোরেজে আটকে ছিল বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ কীভাবে ব্যয় হবে, তা তিনি নিজে তদারক করবেন।

তিনি আরও জানান, পরিকল্পনাটি ‘তাৎক্ষণিকভাবে’ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার অধীনে স্টোরেজ জাহাজে করে তেল যুক্তরাষ্ট্রের নির্ধারিত আনলোডিং ডকে আনা হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

মধ্যপ্রাচ্য সংকট: দ্রুত চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র, সতর্ক ইউরোপীয় মিত্ররা

মধ্যপ্রাচ্য সংকট: দ্রুত চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র, সতর্ক ইউরোপীয় মিত্ররা
এই ঘোষণার পেছনে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কঠোর অবস্থানকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগেও ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলার তেল সম্পদ ‘পুনরুদ্ধার’ করার কথা বলেন এবং দেশটির জ্বালানি খাত পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী, যদিও আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেলের ওপর কোনো মালিকানা নেই।

বিশ্লেষকদের মতে, ঘোষণাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এর বাস্তব ও আইনি ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

মার্কিননিষেধাজ্ঞাভেনেজুয়েলাডোনাল্ডট্রাম্প
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

বজ্রপাতে নিহত ছেলের কবর পাহারায় রাত জাগছেন বৃদ্ধ বাবা

বজ্রপাতে নিহত ছেলের কবর পাহারায় রাত জাগছেন বৃদ্ধ বাবা

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি নিরাপদে রাখতে ৩০ দেশের সামরিক আলোচনা

হরমুজ প্রণালি নিরাপদে রাখতে ৩০ দেশের সামরিক আলোচনা

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার হচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক, যেখানে অংশ নিচ্ছে ৩০টিরও বেশি দেশ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের মূল

পাকিস্তানের অনুরোধে ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্প

পাকিস্তানের অনুরোধে ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের কূটনৈতিক অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও মার্কিন সামরিক প্রস্তুতি ও অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের বর্তমান সরকার মারাত্মকভাবে বিভক্ত অবস্থায় রয়েছে এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ চান না—এমন দাবিকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবি জানান এবং কংগ্রেসকে যুদ্ধ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ থাকবে: ট্রাম্পের হুশিয়ারী

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ থাকবে: ট্রাম্পের হুশিয়ারী

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ

দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হতে চলেছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা, মার্কিন নৌ অবরোধ এবং কড়া রাজনৈতিক বক্তব্যের কারণে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। পাল্টাপাল্টি হুমকি ও কূটনৈতিক উত্তেজনায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। সোমবার (২০ এপ্রিল) ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি