রবিবার, ১০ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

ঢাকায় সাড়ে ৪ লাখ চামড়া সংগ্রহ, লক্ষ্য পূরণের প্রত্যাশা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০:১৮

শেয়ার করুনঃ
ঢাকায় সাড়ে ৪ লাখ চামড়া সংগ্রহ, লক্ষ্য পূরণের প্রত্যাশা

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে সাড়ে তিন লাখ কাঁচা চামড়া সরাসরি সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। পুরান ঢাকার কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ত পোস্তায় এক লাখের মতো চামড়া কিনেছেন ব্যবসায়ীরা। ঢাকা ও আশপাশের এলাকায় সব মিলিয়ে সাড়ে চার লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) আড়তদার ও ট্যানারি মালিকরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

তারা জানান, এবার গরু, মহিষ, ছাগল ও ভেড়া সব মিলিয়ে এক কোটি পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে। ঈদের প্রথম দিন ঢাকাসহ আশপাশের অঞ্চলের কাঁচা চামড়া সরাসরি সংগ্রহ করা হয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় চামড়া সংগ্রহ করা হচ্ছে। এবার প্রত্যাশা অনুযায়ী চামড়া সংগ্রহ হবে। 

 

ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ  বলেন, কোরবানির চামড়ার বড় অংশই সংরক্ষণ করেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। পাশাপাশি ট্যানারি মালিকরা সরাসরি কিছুসংখ্যক কাঁচা চামড়া কেনেন। ঈদের দিন থেকে আজ ভোর ৬টা পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। আজকেও কিছু সংগ্রহ করা হবে।  

আরও

আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের

আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের
চামড়া সংগ্রহ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, এবার আমাদের লক্ষ্য গরু, মহিষ, ছাগল ভেড়া সব মিলিয়ে এক কোটি পিস চামড়া সংগ্রহ করব। ট্যানারিগুলো সাধারণত লবণযুক্ত চামড়া বেশি কিনে থাকে। মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের এক দুই সপ্তাহ পর থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ শুরু হবে। এবার সার্বিক দিক বিবেচনায় চামড়ার বাজার ভালো ছিল।

পুরান ঢাকার পোস্তার কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সাধারণ সম্পাদক হাজি মো. টিপু সুলতান বলেন, এবার প্রথম দিন এক লাখ পিস গরুর চামড়া সংগ্রহের টার্গেট করেছিলাম। মোটামুটি সংগ্রহ হয়েছে। আজ ও আগামীকালও সংগ্রহ হবে।

আড়তদারদের এ নেতা বলেন, এবার বাজারে তেমন কোনো বিশৃঙ্খলা ছিল না। সবাই সঠিক দামেই কেনাবেচা করেছে। তবে ট্যানারি মালিকরা যদি আড়তদারদের পাওনা অর্থ দিয়ে দিতেন তাহলে বেশি চামড়া সংগ্রহ করতে পারতাম।

 

ঈদের দিন বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার পোস্তায় ছোট আকারের গরুর চামড়া ৪০০–৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের গরুর চামড়া মানভেদে ৬০০–৮০০ টাকা আর বড় আকারের গরুর চামড়া বিক্রি হয়েছে ৮০০–১২০০ টাকায়। তবে অধিকাংশ আড়তদার ছোট আকারের গরুর চামড়া এবং খাসি ও বকরির চামড়া কিনতে অনীহা দেখান। রাতে ছোট আকারের গরুর চামড়া কেউ বিক্রি করতে আনলে ২০০ থেকে ৩০০ টাকাও কেনাবেচা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে গত ২৫ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যানারি মালিক, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে ঢাকায় ৩ টাকা, বাইরে ৫ টাকা বাড়িয়ে গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় গত বছরের চেয়ে ৩ টাকা, ঢাকার বাইরে ৫ টাকা বাড়ানো হয়েছে। আর খাসি ও বকরির চামড়ার দাম গতবারের মতো রাখা হয়েছে।

তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এর আগের বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা বর্গফুট।

ত্যাগের মহিমায় সারা দেশে বৃহস্পতিবার পালিত হ‌য় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল আজহা। 

সারাবিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের জন্য হজরত ইব্রাহিমের (আ.) পুত্রকে কোরবানির প্রতীকী ত্যাগের ঐতিহ্য অনুসরণে ১০ জিলহজ পশু কোরবানি দিয়ে থাকেন। ইসলামের বিধান অনুযায়ী ১০, ১১ ও ১২ জিলহজ তিনদিন কোরবানি দেওয়া যায়। সেই হিসাবে এবার ২৯, ৩০ ও ১ জুলাই কোরবানি দিতে পারবে। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকায় দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২,১৫৮ টাকা

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২,১৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর

জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতি ও জনজীবনে

জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতি ও জনজীবনে

দেশজুড়ে চলমান জ্বালানি সংকট নতুন করে অর্থনীতি, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি করছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহের ঘাটতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্যের অস্থিরতা এবং আমদানি ব্যয়ের বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি বড় অংশ এখনো আমদানিনির্ভর তরল জ্বালানি ও গ্যাসের ওপর নির্ভরশীল। বৈদেশিক মুদ্রার চাপ এবং জ্বালানি আমদানির ব্যয় বেড়ে

পাঁচ ব্যাংকের অর্থ সংকটে নতুন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

পাঁচ ব্যাংকের অর্থ সংকটে নতুন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

একীভূত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আপাতত অতিরিক্ত আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় বাড়ছে তেলের দাম, উদ্বেগে বিশ্ববাজার

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় বাড়ছে তেলের দাম, উদ্বেগে বিশ্ববাজার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, যা বিশ্ব অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টায় আন্তর্জাতিক বাজারে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর