শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬১২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

এই মুহূর্তে নির্বাচন কমিশনের পদত্যাগ চান :ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১৩:৩৬

শেয়ার করুনঃ
এই মুহূর্তে নির্বাচন কমিশনের পদত্যাগ চান :ফখরুল

নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে।

আরও

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সমস্ত দেশে লুটপাটের রাজনীতি তৈরি করেছে।’সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন এদেশের সবচেয়ে ঘৃণিত একটি প্রতিষ্ঠান। আমরা বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি, সরিয়ে দিতে বলেছি। কিন্তু শুধু আমরা রাজনীতিবিদরা নই, দেশের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছেন, দেশের যে এনজিও আছে এমনকি বিদেশের সংস্থাগুলো বলছে,

আরও

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এই নির্বাচন কমিশনকে না সরালে দেশে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন হবে না। যখন এই কমিশন গঠন করা হয়, তখন আমরা বলেছিলাম সম্পূর্ণ পক্ষপাত করে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে না।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই কমিশন শুরুতে দায়িত্ব পালন করতে পারেনি শুধু তাই নয়, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের সেই যোগ্যতা নেই যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচন তারা একইভাবে লুট করে নিয়ে যাচ্ছে। ভোট চুরি করে নিয়ে যাওয়ার পর সিইসি বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এতই সুষ্ঠু হয় যে কোনো কোনো কেন্দ্রে শতকরা ১০০ ভাগের বেশিও ভোট পড়ে যায়।’

ফখরুল বলেন, ‘আজকে আরেকটি বিশেষ কালো দিন। ২০০৭ সালের এই দিনে একটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে , সেনা সমর্থিত একটি অবৈধ ও বেআইনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। যারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সচেতনভাবে বাংলাদেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে সম্পন্ন করেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের পথ ধরে আজকে আওয়ামী লীগ একইভাবে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চালাচ্ছে।’

এ সময় সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখনও সময় আছে আপনারা পদত্যাগ করুন। নাহলে এদেশের মানুষ জাগ্রত হয়ে বাধ্য করবে। আসুন সব রাজনৈতিক দল মিলে আমরা এই সরকারকে বিদায় দেয়ার জন্য বৃহত্তর ঐক্য গঠন করি। আমাদের ভোটাধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে এই সরকার সরানোর আন্দোলন করি।’

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নতুন অস্থিরতা

জ্বালানি মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নতুন অস্থিরতা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে দেশের নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডিম, তেল, ডাল, আটা-ময়দা থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ফলে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটেছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সারাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (১৯ এপ্রিল) রাতে বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলমান চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হবে। দেশের পরিবহন, শিল্প ও কৃষিখাতে জ্বালানির

আইএমএফ ঋণ স্থগিতের খবর পুরোপুরি নাকচ সরকারের

আইএমএফ ঋণ স্থগিতের খবর পুরোপুরি নাকচ সরকারের

বিশ্বব্যাংক ও আইএমএফের স্প্রিং মিটিং ঘিরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত হয়েছে—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের কিস্তি স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিবৃতিতে বলা হয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে বাংলাদেশ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। ইরানের এ ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ১১ শতাংশেরও বেশি কমে গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা Reuters এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১ দশমিক ১২ ডলার বা ১১ দশমিক ২ শতাংশ

আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক রিজার্ভ

আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় থাকার কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে