
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০:৫০

জয়পুরহাটের পাঁচবিবিতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামিউল কবির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ ।
আজ সোমবার রাতে পাঁচবিবি থানার এস আই রবিউল আওয়াল এর নেতৃত্বে দিনাজপুরের সদর থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। সে দিনাজপুর সদর থানা এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আজ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সামিউল কবির ৩ টি চেক জালিয়াতি মামলায় আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ ১ বছর যাবৎ পলাতক ছিলেন।

আজ সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।