শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

কোম্পানীগঞ্জে বেপরোয়া লাভলু বাহিনী,অস্ত্র ঠেকিয়ে ৪ লক্ষ টাকা আদায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০:২০

শেয়ার করুনঃ
কোম্পানীগঞ্জে বেপরোয়া লাভলু বাহিনী,অস্ত্র ঠেকিয়ে ৪ লক্ষ টাকা আদায়

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে নীরবে-নিভৃতে লাভলু বাহিনী ছড়াচ্ছে সন্ত্রাসের থাবা। ছোটখাটো অপরাধ দিয়ে শুরু করে এখন উপজেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। নির্যাতন, চাঁদাবাজি, মাদক কারবার সহ নানা অপরাধে জড়িত এই বাহিনীর সদস্যরা। এত কিছুর পরও সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। কারণ, প্রতিবাদ করলেই ধরে নিয়ে চালানো হয় নির্যাতন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক উপজেলার পাড়া-মহল্লা দাপিয়ে বেড়ানো এই গ্যাংয়ের মূলহোতা ফারুক ইসলাম ওরফে লাভলু। সে চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত ক্যাপ্টেন আবদুর রহমানের ছেলে। এই বাহিনী উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি অংশেরও নিয়ন্ত্রণ করছেন। এরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজের অনুসারী।

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

অনুসন্ধানে জানা গেছে, গত ২৩ আগস্ট নোয়াখালী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের তোফর আলী ভূঁঞা বাড়ির আবুল কালামের ছেলে নওশাদ জিলানীকে (২৩) তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় লাভলু বাহিনীর সদস্যরা। এরপর তাকে তাদের টর্চার সেলে নিয়ে গাছের সাথে দু'হাত পিছনে দিয়ে বেঁধে বেধড়ক পিটিয়ে অলিখিত তিনটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে সই নেয়। এ সময় তারা একটি মোবাইল, নগদ পঞ্চাশ হাজার টাকা এবং হত্যার হুমকি দিয়ে ডাচ বাংলা ব্যাংকের ডেভিট কার্ড নিয়ে জোরপূর্বক কার্ডের পাসওয়ার্ড নিয়ে নগদ চার হাজার টাকা উত্তোলন করে নিয়ে নিয়ে যায়। এরপর ওই কলেজ ছাত্রের পিতাকে মুঠোফোনে তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে দুই লক্ষ টাকা আদায়ের চেষ্টা করে।  পরে পুলিশের তৎপরতায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে ২৪ আগস্ট ভুক্তভোগী কলেজ ছাত্র বাদী হয়ে লাভলু বাহিনীর প্রধান লাভলু ও জুয়েলকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  যাহার মামলা নং-১৮।  

অনুসন্ধানে লাভলু বাহিনীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অপহরণ সহ অনেক গুরুতর অভিযোগ উঠে এসেছে। যদিও অনেক ভুক্তভোগীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। তারা প্রকাশ্যে না বললেও প্রতিবেদকের কাছে বর্ণনা করেছেন লাভলু বাহিনীর নানা নির্মমতার কথা। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় চারটি মামলার নথি পাওয়া গেছে। এর বাইরেও অনেক ঘটনা তুলে ধরেছেন ভুক্তভোগীরা। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয়ে মামলাও করতে যাননি।

আরও

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

অনুসন্ধানে আরও জানা গেছে, গত সোমবার ৬ নভেম্বর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গণু দফাদার বাড়ির হুমায়ন কবিরের ছেলে ইলেকট্রিক মেস্ত্রী মো.একরাম উল্যাহ এ বাহিনীর চার সদস্যের বিরুদ্ধে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।  

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৯ অক্টোবর লাভলু বাহিনীর প্রধান লাভলু (৩০) ও তার সহযোগী ইসমাইল হোসেন মিলন (৩৮) মো.আবদুল হালিম ওরফে সজীব (৩৪) এবং মো.জুয়েল (৩৪) বসুরহাট বাজারের একটি গলির ভিতর ইলেকট্রিক মেস্ত্রী একরামের ২লক্ষ ৬৩ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর গত ১২ অক্টোবর সন্ধ্যার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৫-৬ নম্বর ওয়ার্ডের সীমান্ত সড়ক থেকে লাভলু বাহিনীর সদস্যরা একরামকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত মুরগীর ফার্মের ভিতর নিয়ে হাত-পা বেঁধে আটক করে ব্যবহৃত মুঠোফোন নিয়ে যায়। এরপর রাত ১১টার দিকে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোনে থাকা মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড নিয়ে যায়। তারপর তারা মোবাইলে থাকা ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট স্পটওয়ার ব্যাংকিং থেকে ১লক্ষ ৩৭ হাজার টাকা নিয়ে যায়। গত ১ নভেম্বর সকালে একরামের বাড়িতে হানাদেয় লাভলু বাহিনীর সদস্যরা। সেখানে তারা একরামকে তাদের সাথে যোগাযোগ করতে একটি মোবাইল নম্বর দিয়ে আসে।  না হলে অসুবিধা হবে বলে হুমকি দিয়ে আসে।  

এখানেই শেষ নয়। ২০২২ সালের ৬ জুন বেলা সাড়ে ১১টার দিকে লাভলু বাহিনীর সদস্যরা মাথায় পিস্তল ঠেকিয়ে চরকাঁকড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হানিফ সবুজের উপর হামলা চালায়। এ ঘটনায় চেয়ারম্যান সবুজের বাবা আনিছল হক বাদী হয়ে লাভলু বাহিনীর প্রধান লাভলু সহ ২২জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন চেয়ারম্যান সিএনজি চালিত অটোরিকশা যোগে রাস্তা পরিদর্শনে বের হন। ওই সময় লাভলু বাহিনীর প্রধান লাভলু সহ সন্ত্রাসীরা তাকে অবরুদ্ধ করে গুলি চালায়। গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে হকষ্টিক, লোহার রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেয়। হামলার একপর্যায়ে তারা দেশীয় এলজি দিয়ে ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে।    

সব অভিযোগ অস্বীকার করে লাভলু বাহিনীর প্রধান ফারুক ইসলাম ওরফে লাভলু বলেন, দুটি মামলা বর্তমানে আমার নামে রয়েছে।  এরমধ্যে কিছু রাজনৈতিক মামলা অটো হয়েছে অটো শেষ হয়ে গেছে। তবে আমার নামে কোনো বাহিনী নেই।

লাভলু বাহিনীর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হানিফ সুবজ বলেন, এ বাহিনীর আরও সদস্য আছে। সাইফুল ও দুলাল নামে দুজন আছে। দুলাল গত সপ্তাহে বাহিরে চলে গেছে। এদের বিরুদ্ধে অনেক মামলা, তাদের বিরুদ্ধে মামলার শেষ নেই।  

অপর এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান সবুজ বলেন, আমার ইউনিয়নের ৪ নম্বর ও ৫নম্বর ওয়ার্ড কন্টোলের বাহিরে। ওই দুটি ওয়ার্ড একটু নিরিবিলি এলাকা।  রাত ৮টার পর ওই এলাকায় কেউ ঢুকতেই পারে না। তাদের যন্ত্রণায় অস্থির। আমি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার কাছে বার বার বলেছি।  তাদেরকে গ্রেপ্তার করিয়েছি ৭-৮ বার।  কিছু দিন পর তারা বের হয়ে চলে আসে। কোর্টে হাজিরা না দেওয়া গত বৃহস্পতিবার আমার ওপর হামলার মামলায় এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খোঁজ খবর নিয়ে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা  নেওয়া হবে।  

এ বিষয়ে জানতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

অস্ত্র
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা