বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বরিশালে অসাধু জেলেদের হামলায় ব্যাহত মা ইলিশ রক্ষা অভিযান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১:৬

শেয়ার করুনঃ
বরিশালে অসাধু জেলেদের হামলায় ব্যাহত মা ইলিশ রক্ষা অভিযান

বরিশালে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানিক দলের উপর একের পর হামলার ঘটনা ঘটছে। মৎস্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞাকালীন সময়েও ইলিশ শিকারে বাধা হয়ে দাড়ায় অভিযানিক দল। আর এতে ক্ষীপ্ত হয়ে অসাধু জেলেরা একের পর হামলার ঘটনা ঘটায়। প্রায় প্রতি বছরই হিজলা মেহেন্দিগঞ্জের নদীতে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হিজলা উপজেলাধীন গৌরনদী ইউনিয়নের মেঘনা নদীর জানপুর ও খালিশপুর অংশে হামলার এ ঘটনা ঘটে। এতে অবশ্য গুরুতর কেউ আহত হননি। জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলে পরিবারের মাঝে সরকার চাল বিতরণ করছে। তাছাড়া মা ইলিশ নিধন বন্ধে তাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে। 

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, ইলিশ সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করছিলেন জেলেরা। বিষয়টি জানতে পেরে খালিশপুরের অংশে অভিযানে গেলে আকস্মিক অভিযানিক দলের ওপর হামলা চালায় তারা। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করার পাশাপাশি নৌকায় থাকা লাঠির মাথায় মশালের মতো জিনিস আমাদের বোটকে লক্ষ্য করে ছুড়ে মারে। যার মধ্যে আমাদের মাঝি-শ্রমিকসহ কয়েকজন জেলেদের হামলায় আহত হয়েছেন। অভিযানে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত অভিযানিক দলের তাড়া খেয়ে জেলেরা নদীতে মাছ শিকার রেখে পালিয়ে যান।  

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জেলেরা অভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলেও ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় অভিযানিক দলে থাকা নৌ পুলিশের কেউ আহত হয়নি। এদিকে ওইদিন মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক ১২ জেলের নামে নিয়মিত মামলা দায়েরের কথা জানিয়েছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে মুলাদীতে অভিযান দলের ওপর অসাধু জেলেরা টেঁটা হামলা চালায়। পরে ১৯ অক্টোবর প্রশাসনের সমন্বিত বাহিনী মৃধারহাট, ভেদুরিয়া, আবুপুর, গোসাইরহাট উপজেলার মধ্যপয়েন্ট এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বহর দেখেই জেলেরা পালিয়ে যান।

মা ইলিশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

গত ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়া নদীতে অভিযানে গিয়ে হামলার শিকার হয় অভিযানিক দল। ওই সময় প্রায় ১৫০ থেকে ২০০ জেলে একত্রিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা হাতে নিয়ে অভিযানিক দল তথা ভ্রাম্যমাণ আদালতের টিমের ওপর হামলা চালায়। পরে জব্দ করা ১২টি নৌকা আর ১০ হাজার মিটার জাল ছিনিয়ে নেন হামলাকারীরা। এ ঘটনায় ওইদিনই থানায় দেড়শ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া একইদিন বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলায় অতুল জোয়াদ্দার নামে এক মৎস্য কর্মকর্তা আহত হয়েছেন। সে ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল সদরের কীর্তনখোলা, হিজলা উপজেলাধীন মেঘনা, গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলাধীন আড়িয়াল খাঁ, বানারীপাড়া ও উজিরপুর উপজেলাধীন সন্ধ্যা, মেহেন্দিগঞ্জ উপজেলাধীন তেঁতুলিয়া ও কালাবদর, ঝালকাঠির নলছিটি উপজেলাধীন সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে অসাধু জেলেরা মাছ শিকার করে যাচ্ছেন। এর মধ্যে হিজলার গৌরবদী ইউনিয়নের জানপুর, খালিশপুরের মেঘনা নদীর অংশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সঙ্গে জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের জড়িত থাকার কথা বলছে মৎস্য বিভাগ। আর এ কারণে প্রায় প্রতিবছর হিজলাতে নিষেধাজ্ঞার সময় অভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটছে। এছাড়া কীর্তনখোলা ও কালাবদর নদীতে মৎস্য বিভাগের এক কর্মকর্তার নির্দিষ্ট মাঝি ও সোর্সদের ম্যানেজ করে মাছ শিকার করছেন অসাধুরা। এর বিরুদ্ধে কথা বলতে গেলে হামলার শিকার না হলেও পুলিশ ও সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হয়েছে। মিথ্যে মাছ লুটের অভিযোগও তোলা হয় তাদের নামে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, এ অঞ্চলে যেহেতু প্রতিবছরই হামলার ঘটনা ঘটে তাই এবার কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযান চলছে। মৎস্য অফিসের কোন কর্মকর্তার সাথে জেলেদের সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, মা ইলিশ নিধন বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া জেলেরা যাতে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ শিকার না করেন এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিবছরই তাদেরকে চালসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। 

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক