
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ২:১

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ডস্থ অভিযুক্ত স্বপন হাওলাদারের বসত ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র মোঃ স্বপন হালদার (৪৫) ও বরগুনা সদর থানার ঘটবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলাম ফরাজীর পুত্র রাজু মিয়া(৩০)।

আটককৃতদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।