
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ৩:৭

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. নিশাত হাওলাদার (৩৪) খাটিখানা কাজীবাড়ি এলাকার মোঃ মনু হাওলাদার এর পুত্র।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে এসআই জাহিদ হাসানা, এসআই সাইদুল, এএসআই কামরুল-২, এএসআই শফিক, এএসআই হান্নান, এএসআই জসিমসহ আভিযানিক টীম-১ কাউনিয়া থানাধীন ৪নং ওয়ার্ডের ভাটিখানা নিউ হাউজিং এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার মো. জামাল হোসেনের ভাড়াটিয়া বাসা থেকে আসামী নিশাতকে আটক করে এবং তার সাথে থাকা ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।