
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ২:৪৪

বরিশাল থেকে পটুয়াখালীর কলাপাড়াগামী যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক রফিকুল ইসলাম (৩৬) পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া এলাকার অহেদ ফকিরের ছেলে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।
তিনি জানান, পটুয়াখালী সদর থানাধীন শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে বরিশাল থেকে কলাপাড়াগামী সেকান্দার পরিবহণ নামক যাত্রীবাহি বাসটির গতিরোধ করা হয়। পরে বাসের ভেতর তল্লাশী চালিয়ে তিন নম্বরে আসনে বসা রফিকুলকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া এসময় একটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এই কর্মকর্তা।