
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ৩:৫০

রাজবাড়ীর দৌলতদিয়ায় ৭ মাদক সেবীকে আটক করে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ জুলাই) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এর নেতৃত্বে উপজেলার গোয়ালন্দ ও দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ মাদকসেবীকে আটক করা হয়।

অভিযানে হেরোইন ও গাজা সেবনের দায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গেন্দু ব্যাপারী পাড়া এলাকার গফুর খার ছেলে মো. রুবেল খাঁ (২৫), ফরিদপুর জেলার আনছার কাজী ডাঙ্গা এলাকার ফজলুল হক বেপারীর ছেলে মো. এনামুল বেপারী (৩২), ভাগলপুর নলডুবি এলাকার ছয়েদআলীর ছেলে মো. রিপন খাঁ (২৮), বসন্তপুর ইউনিয়নের গৌরিপুর এলাকার মো.আজাহার খান এর ছেলে মো. বাবলু খান (৩৭), পৌরসভার নিলু শেখর পাড়া এলাকার আকবর মন্ডল এর ছেলে মো. গোলাম মওলা (৩৮), বি বাড়িয়া জেলার মো. আজগু মীর এর ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫), চর দৌলতদিয়া হামেদ মৃধার হাট এলাকার মজনু খাঁ এর ছেৱে মো. সিরাজ খাঁ (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ পৌরসভায় নীলু শেখের পাড়া থেকে ২জন ও দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৫জন মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। দন্ডপ্রাপ্তদের রাজবাড়ী জেল হাজতে প্রেরন করা হয়েছে।
