
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১:৪৬

এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে পড়তে ডেকে, পড়া বোঝানোর ছলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছে সে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পুলিসের।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, বাড়িতে পড়তে ডেকে ছলে-বলে-কৌশলে ছাত্রীর শ্লীলতাহানি করে ওই শিক্ষক। বাড়ি ফিরে তার কুকীর্তির কথা পরিবারের সকলকে জানিয়ে দেয় ওই নাবালিকা। ক্ষেপে ওঠে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তারা পুলিসের দ্বারস্থ হয়।

অভিযেগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। POSCO আইনে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস।