শুক্রবার, ৮ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

জন্মনিবন্ধন দ্রুত সংশোধনের আশ্বাসে তরুনীকে কুপ্রস্তাব !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ০:৫৫

শেয়ার করুনঃ
জন্মনিবন্ধন দ্রুত সংশোধনের আশ্বাসে তরুনীকে কুপ্রস্তাব !

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংশোধন করে দেয়ার আশ্বাসে কুপ্রস্তাবসহ অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমানের বিরুদ্ধে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দৌলতদিয়া  বাজার এলাকার বাসিন্দা এক গার্মেন্টস কর্মী (২০) জানান, বর্তমানে গার্মেন্টসে চাকুরীর ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ জমা দেয়া বাধ্যতামূলক করেছে। তার কাছে থাকা পুরোনো জম্ম নিবন্ধন বাতিল  হওয়ায় তিনি সেটা ডিজিটাল করতে কিছুদিন আগে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে ইউপি সচিব তৈয়ুবুর রহমান সনদটি ডিজিটাল  করে দেওয়ার আশ্বাসে তাকে অযথা  ঘুরাইতে থাকে।প্রায়ই তিনি আমাকে সন্ধ্যায় তার অফিসে একা একা যেতে বলেন। ওখানে যাওয়ার পর তিনি নেটওয়ার্কের সমস্যার কথা বলে দীর্ঘ সময় পর্যন্ত বসিয়ে রাখেন এবং আকার ইঙ্গিতে কুপ্রস্তাব দেয়। এছাড়াও তিনি কয়েকবার আমার শরীরে হাত দেয়ার চেষ্টা করেন।

আরও

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে সিসা বারে যুবককে হত্যা, হামলাকারী অভিযুক্তদের খুঁজছে পুলিশ

ওই তরুনী আরো জানান, তার ছুটির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তিনি সচিবের চাহিদা মতো নগদ ৭'শ টাকা দিয়ে জন্মনিবন্ধনটি হাতে পান। তবে আরো ৫'শ টাকা পাঠানোর জন্য তিনি আমাকে সাদা কাগজে একটি বিকাশ নম্বর লিখে দেন। পরবর্তীতে ওই ৫'শ টাকার জন্য তিনি বার বার আমার ফোনে তাগিদ দেন। আমি বেতন না পেয়ে  টাকা দিতে দেরি হওয়ায় এক পর্যায়ে তার মোবাইল নম্বরটি ব্লক করে রাখি। এ সব বিষয়ে চেয়ারম্যান যেনো না  জানে সচিব সে বিষয়েও আমাকে সতর্ক করে দেন। 

সরেজমিন জানা যায়,  দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে প্রতিদিনই  বহু লোক জম্মনিবন্ধনের জন্য দিনের পর দিন হয়রানি হচ্ছে। এদের অনেকের কাছ থেকেই সচিব অতিরিক্ত টাকা নিয়েছেন বলে তারা অভিযোগ  করেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী ০ থেকে ৫ বছর বয়সী শিশুর জন্য ২৫ টাকা এবং ৫ বছরের উপর শিশুদের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ৫০ টাকা নেয়ার বিধান রয়েছে। এছাড়া পরিষদে সেবা নিতে আসা লোকজনের সাথে তিনি অসদাচরণ করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। 

জন্মনিবন্ধন সংশোধনতরুনীকে কুপ্রস্তাব
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

চর দৌলতদিয়া এলাকার বাসিন্দা  আবুল খাঁ নামের একজন বলেন, সচিব  তার নিকট থেকে একটি জম্ম নিবন্ধন সনদ ডিজিটাল করার জন্য ৪'শত টাকা নিয়েছেন। টাকা দেবার পরও তাকে জন্মনিবন্ধনেরর জন্য  অনেকদিন ঘুরতে হয়েছে। 

দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার রনি খন্দকার জানান, আমি আমাদের পরিবারের ১০টি জন্ম নিবন্ধন করেছি। এর মধ্যে প্রথম ৬টি নিবন্ধের জন্য  ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ৬'শ এবং সচিব ৬'শ টাকা নিয়েছে। পরবর্তী  ৪টির জন্য ডিজিটাল সেন্টারে ৪'শ টাকা এবং  সচিবকে ২'শ টাকা দিতে হয়েছে। তারপরও দীর্ঘদিন ঘুরে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্হানীয় কয়েকটি সূত্র জানায়, সচিব তৈয়বুর রহমান দীর্ঘ ১৩ বছর ধরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত রয়েছেন।এ সময়কালে তিনি অবৈধ পন্থায় বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছেন। রাজবাড়ী শহরে আলিশান বাড়িও তৈরি করেছেন তিনি। 

এ সময় তারা সচিবের সকল অপকর্মের বিষয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এসব বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  সচিব তৈয়ুবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সার্ভারে সমস্যা থাকায় আমরা দ্রুত সময়ের মধ্যে হয়তো সকলের নিবন্ধন সংশোধন করে দিতে পারছি না।তাই বলে কারো কাছ থেকে কোন বাড়তি টাকা নেয়া হচ্ছে না। তরুণীকে জড়িয়ে যা বলা হচ্ছে এটাও একেবারে ভিত্তিহীন। এছাড়া তিনি অবৈধভাবে কোন অর্থ-সম্পদ অর্জন করেননি।

এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আঃ রহমান মন্ডল বলেন, আমি চেয়ারম্যান হিসেবে মাত্র ২ বছর ধরে দায়িত্ব পালন করছি। সচিবের দীর্ঘ দিনের কর্মকান্ড সম্পর্কে তেমন কোন ধারনা নেই। তাছাড়া আমার নিকট তার বিরুদ্ধে কেউ কোন ধরনের অভিযোগও করেন নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের