মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধশিক্ষাবাংলাদেশ

টুঙ্গিপাড়ায় স্কুলের জায়গা দখল করতে কলা গাছ রোপণ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২:৩৭

শেয়ার করুনঃ
টুঙ্গিপাড়ায় স্কুলের জায়গা দখল করতে কলা গাছ রোপণ !

বিদ্যালয়ের জায়গা দখল করতে মাঠ ভর্তি কলা গাছ লাগানো হয়েছে। আবার সেই গাছ রক্ষার জন্য বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মাঠের চারপাশ। এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাতে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার করতে পারেন সেই কারণে মাটি উন্মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ বলেন, ১৯৫৮ সালে গোপালপুর গ্রামে পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের মাঠে কেউ কোনো সম্পত্তি দাবি করেনি। কিন্তু ১২ সেপ্টেম্বর স্কুল খোলার দিন আমরা শিক্ষকরা দেখতে পাই বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কলা গাছসহ বিভিন্ন ধরনের গাছ লাগানো। তখন খোঁজ নিয়ে জানতে পারি উপেন্দ্রনাথ ঠিকাদার রাতের আঁধারে লোকজন নিয়ে স্কুল মাঠে গাছ লাগিয়েছেন। তিনবার সরকারিভাবে স্কুল মাঠে বালি ভরা হলেও তখনো উপেন্দ্রনাথ টিকাদার বাধা দেয়নি ও বালু ভরাট কমিটিতেও তিনি ছিলেন।

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

তিনি আরো বলেন, এই স্কুলের মাঠটি টুঙ্গিপাড়া উপজেলার সবচেয়ে বড় মাঠ। এখানে বিভিন্ন সময়ে ফুটবলসহ গ্রীষ্মকালীন খেলা অনুষ্ঠিত হয়। উপেন্দ্রনাথ মাঠের একটি অংশ তার পৈত্রিক সম্পত্তি বলে দাবি করছেন মূলত সেই অংশটি বিদ্যালয়ের নামে রেকর্ড রয়েছে। এই বিদ্যালয়ে তার ছেলে গণেশ টিকাদারও দপ্তরি পদে চাকরি করছেন। তারপরও উপেন্দ্রনাথ এমন কাজ কেন করল বুঝতে পারছি না। তবে বিষয়টি উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে জানানো হয়েছে। বিদ্যালয়ের মাঠে ঘাস লাগানোর কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

পঞ্চপল্লী বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেশবন্ধু বিশ্বাস বলেন, ১৯৯০ সাল থেকে বিদ্যালয়ের মাঠটি কর্তৃপক্ষ ব্যবহার করছে। এত বছরে মাঠটি কারো পৈতৃক সম্পত্তি বলে দাবি করেননি। কিন্তু উপেন্দ্রনাথ টিকাদার এখন তার পৈত্রিক সম্পত্তি বলে দাবি করছেন। সেই সম্পত্তি দখলের জন্য রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রকার গাছ লাগিয়েছেন। এতে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। তাই বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কলা গাছ রোপণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তি বিশ্বাস, দশম শ্রেণীর শিক্ষার্থী মিষ্টি বাইন, নয়ন কবিরাজ ও সুমন সিকদারসহ অনেকে বলেন, 'দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পরে বিদ্যালয় খুলেছে। বন্ধের আগে স্কুলের মাঠে আমাদের সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করেছি। কিন্তু স্কুল খোলার পরে আমরা এসে দেখি আমাদের মাঠে কে বা কারা কলা গাছ লাগিয়ে খেলাধুলার পরিবেশ নষ্ট করে দিয়েছে। আমাদের উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার জন্য একটি মাত্র মাঠ। তাই আমাদের দাবি মাটি উন্মুক্ত করে আমাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া হোক।

এবিষয়ে অভিযুক্ত উপেন্দ্রনাথ টিকাদার বলেন, দলিলের বিষয়ে প্রধান শিক্ষকের সাথে অনেকবার কথা বলেছি কিন্তু তিনি আমাকে দেখায়নি। আর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় বারবার চেষ্টা করেও লোকজন আমার পক্ষে থাকেনি। এখন আমার পক্ষের লোকজন আছে তাই গাছ লাগিয়েছি। বিদ্যালয়ের মাঠটি আমার পৈত্রিক সম্পত্তি। স্কুলের নামে কিভাবে রেকর্ড হলো তা আমার জানা নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠে গাছ লাগানোর বিষয়টি খুবই দুঃখজনক। পঞ্চপল্লী বিদ্যালয় টুঙ্গিপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ দিয়ে বিদ্যালয়ের মাটি ভরাট করা হয়েছে। তখনো কোনো ব্যক্তি বাধা দেয়নি। কিন্তু মাঠ ভরাট হয়ে যাওয়ার পর হঠাৎ করে গাছ লাগিয়ে দিয়েছে। প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার ভূমি ও সার্ভেয়ারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। পরে বিষয়টি নিশ্চিত হই মাঠটি বিদ্যালয়ের নামে রেকর্ডিও। মৌখিকভাবে তাকে মাঠ থেকে গাছগুলো উঠাতে বলা হয়েছে। এর পরও যদি সে না মানে তাহলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী