সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

দৌলতদিয়ায় যৌন উত্তেজক ওষুধের রমরমা বাণিজ্য, বাড়ছে মৃত্যুঝুঁকি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:২

শেয়ার করুনঃ
দৌলতদিয়ায় যৌন উত্তেজক ওষুধের রমরমা বাণিজ্য, বাড়ছে মৃত্যুঝুঁকি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীকে ঘিরে গড়ে উঠেছে অবৈধ যৌনউত্তেজক ঔষুধের রমরমা ব্যবসা। অনুমোদনহীন ক্ষতিকর এসকল ওষুধ সেবন করে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি। গত শুক্রবার ও শনিবার এধরনের ওষুধ সেবন করে ২ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার (৪ সেপ্টেম্বর) দৌলতদিয়ায় রিমন বিশ্বাস (৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটে। সে মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া মুসল্লী পাড়ার খোকন বিশ্বাসের ছেলে। নিহত ব্যাক্তির চাচাতো ভাই মনিরুল ইসলাম জানান, রিমন এনাম মেডিকেল হাসপাতালের গাড়ি চালক ছিলেন। করোনায় চাকরি ছেড়ে নিজ এলাকায় ব্যবসা শুরু করে। 

গত শুক্রবার তারা এনাম মেডিকেল হাসপাতালে একজনের সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। শনিবার ভোর ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে রিমন তাকে বসিয়ে রেখে কোথায় যেন যায়। সেখান থেকে ঘন্টা খানেক পর ফিরে এসে তাকে বলেন, আমার ভালো লাগছে না। এই কথা বলেই মাটিতে লুটিয়ে পরে। দ্রুততার সাথে আমি তাকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান। প্রাথমিক ভাবে সংশ্লিষ্টরা ধারনা করছেন যৌনউত্তেজক ওষুধ সেবনের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এর আগে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেলোয়ার হোসেন বাবু (৫০) নামের এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। তার বাড়ি ঢাকার ওয়ারি এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যাবসায়ী। অবৈধ যৌন উত্তেজক ওষুধ সেবনের কারনে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারনা। পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন শুক্রবার ভোর ৪ টার দিকে যৌন উত্তেজক ওষুধ সেবন করে যৌনপল্লীর আনোয়ারা বাড়ীয়ালীর ভাড়াটিয়া জোসনা (২৫) নামে এক যৌনকর্মীর ঘরে যায়। এসময় তার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ভোর ৫ টার দিকে তার অবস্থা বেশি গুরুতর হয়ে পড়লে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

খোঁজ নিয়ে জান যায়, কোন রমক নিয়ম নীতির তোয়াক্কা না করে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় বিক্রি হয় অবৈধ যৌনউত্তেজক ঔষুধ। বিভিন্ন ওষুধের দোকান ছাড়াও মুদি দোকান, পান-সিগারের দোকানেও খুব সহজেই পাওয়া যায় প্রাণঘাতি ক্ষতিকর এ ধরনের যৌনউত্তেজক ওষুধ। কম দামে ও সহজে কিনতে পেরে যৌনপল্লীতে আসা মানুষ অহরহ এসব ওষুধ সেবন করে থাকে। এতেকরে প্রাণহানি ছাড়াও শরীরে সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী নানা জটিল রোগ।

দৌলতদিয়াযৌনউত্তেজক ওষুধরমরমা বাণিজ্যবাড়ছে মৃত্যুঝুঁকি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

অপরদিকে দৌলতদিয়া যৌনপল্লীর অপ্রাপ্ত বয়ষ্ক কিশোরী ও ভঙ্গুর স্বাস্থ্যের মেয়েদের বিভিন্ন ক্ষতিকর ওষুধ সেবনের মাধ্যমে মোটা স্বাস্থ্যবান করার অভিযোগ রয়েছে। এতে তারা মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি অনেকেই অকালে মৃত্যু বরণ করছে। দৌলতদিয়া যৌনপল্লীকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে। এরা দেশের বিভিন্ন স্থান থেকে নানা ভাবে ফুসলিয়ে এবং অপহরন করে অপ্রাপ্ত বয়ষ্ক এবং দরিদ্র পরিবারের মেয়েদের এ পল্লীতে এনে যৌনপেশায় বাধ্য করে। এদের বেশীর ভাগ ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় তাদের রুগ্ন স্বাস্থ্য। 

ফলে এ সকল মেয়েদের দ্রুত স্বাস্থ্যবান ও আকর্ষনীয় করে গড়ে তুলতে তাদেরকে বিভিন্ন ট্যাবলেট ও ইনজেকশন গ্রহনে বাধ্য করা হয়। এ জাতীয় ওষুধ ও ইনজেকশন গ্রহনের ফলে মেয়েদের মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের জটিল রোগে ভোগার পাশাপাশি প্রায়ই এখানে মেয়েদের অকাল মৃত্যুর ঘটনা ঘটছে এ কারণে। এ ধরণের ওষুধ বিক্রিকে কেন্দ্র করে যৌনপল্লী ও এর আশপাশে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অর্ধশত ওষুধের দোকান। এ সকল ওষুধের দোকান ছাড়াও অন্যান্য দোকানেও বিক্র করা হয় বিভিন্ন ধরনের এ ক্ষতিকর ঔষুধ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় যৌনউত্তেজিত ওষুধ হিসেবে হর্সফিলিম, জিনসিন, সেনেগেরা ১০০ এমজি, একগিরা ১০০ এমজি সহ বিভিন্ন নামের যৌনউত্তেজক ওষুধ বিক্রি হয়ে থাকে। এগুলো সাধারনত যৌনপল্লীর ভেতরে ও গেটে পান-সিগারের দোকান, মুদি  দোকানসহ ওষুধের দোকানে বিক্রি হয়। এছাড়া ওরাডেক্সন গ্রুপের ওষুধ ও ইনজেকশন সৌন্দর্য বৃদ্ধি ও শরীর মোটা করার জন্য প্রয়োগ করা হয়ে থাকে। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, কোন ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্রয়-বিক্রয় ও সেবন অবৈধ।  দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় যে সকল যৌনউত্তেজক ওষুধ হিসেবে বিক্রি করা হয়, এ ঔষুধ গুলোর নাম শুনে আমার কাছে অপরিচিত লাগছে। এ ওষুধ সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। তবে ওরাডেক্সন গ্রুপের যে ঔষুধ সেবস করা হয় এটা মূলত হাপানি, এ্যাজমা, গিরা ব্যাথা, রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম হওয়া রোগীদের ক্ষেত্রে সাধারনত ব্যবহৃত হয়ে থাকে। 

সাধারনত এ ওষুধ প্রয়োগের ক্ষেত্রে রোগীর বয়স, ওজনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে মাত্রা নির্ধারন করা হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ জাতীয় ওষুধ ব্যবহারকারীর মস্তিষ্ক বিকৃতি, উচ্চ রক্তচাপ, স্মরন শক্তি লোপ পাওয়া, ডায়াবেটিকস, হার্টের মাংশ পেশি বেড়ে রক্ত সঞ্চালনে সমস্যা, লিভার সমস্যা, কিডনি ফেইলর, শরীরে পানি জমে যাওয়া, চর্মরোগসহ ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হতে পারেন। 

ফরিদপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক বাদল শিকদার তাদের লোকবল সংকটের বিষয়টি উল্লেখ করে জানান, বিষয়টি নিয়ে আমি উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ধরনের ওষুধ বিক্রি বন্ধ করা সহ এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, প্রাথমিক ভাবে আমাদের ধারনা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারনে পরপর দু’টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়না তদন্ত শেষ করে দু’টি লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো জানান, অবৈধ এ ওষুধ বিক্রি বন্ধে পুলিশের কাজ করার সুযোগ কিছুটা কম। এ ক্ষেত্রে ওষুধ প্রশাসনের কাজ করার সুযোগ বেশী। ওষুধ প্রশাসন কোন উদ্যোগ নিলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক জানান, যৌনপল্লী কেন্দ্রীক বিভিন্ন ধরনের ক্ষতিকর ওষুধ বিক্রি বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে গত শনিবার স্থানীয় মুক্তি মহিলা সমিতির সম্মেলন কক্ষে ওষুধ বিক্রেতা ও অন্যান্য দোকানদারদের উপস্থিতিতে সচেতনতামূলক সভা করা হয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান আছে। আগামীতে এই অভিযান আরো জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

সর্বশেষ সংবাদ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক