
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮

টাঙ্গাইল সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস এবং বিআরটিএ অফিসের সংঘবদ্ধ সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৭জন দালাল সদস্যকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার সদর থানার ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতল, পাসপোট অফিস এবং বিআরটিএ অফিসের সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৭ জন সক্রিয় দালাল সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো-মো আল মামুন (৩২),মোঃ আব্দুল বারী (৪০), মোঃ মামুন (২৯), মোঃ ইয়ামিন (৩৫), মোঃ তোফাজ্জল (৩৭), মোঃ আব্দুল হাই (৫০), মোঃ আঃ সামাদ (৪৭), মামুন মিয়া (৪৪), আমিনুল ইসলাম (৩৫), বুদ্দু মিয়া (৩৫), তুষার পাল (৩২), মোসাঃ জোসনা খাতুন (৪০ মোঃ শরিফুল ইসলাম (২২), মোঃ সাজ্জাদ হোসেন (২৭), মোঃ আবুল হোসেন (৪৬), মোঃ সম্রাট মিয়া (২৭), মোঃ আশরাফুল (৩২), মোঃ কামরুল হাসান সাগর (৩০), মোঃ রুবেল মিয়া (৩৩), আবু রায়হান (৩৯), মোঃ শফিকুল ইসলাম (২৯), মোঃ রনি (৩২), মোঃ আব্দুল খালেক (৫৪), দেওয়ান মেহেদী হাসান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৩), মাঃ শহিদুল ইসলাম (৩৪), আব্দুল আজিজ (৩৪)।

পরে ভ্রাম্যমান অদালতের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র সহকারি কমিশনার (মেজিস্ট্রেট) গোলাম মাসুম প্রধান পত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।