মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

ঝিনাইদহে ওয়ান ম্যান শো'র নামে ২৫ লাখ টাকা বরাদ্দ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২১, ২২:৯

শেয়ার করুনঃ
ঝিনাইদহে ওয়ান ম্যান শো'র  নামে ২৫ লাখ টাকা বরাদ্দ !

এনজিও`র নাম সুপ্রভাত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা। সাইনবোর্ড লাগানো ঘরের সামনে ঘাস জন্মেছে। কোন স্টাফ নেই। কালেভাদ্রেও খোলা হয় না। নেই কোন কায়ক্রম। বলা যায় ওয়ান ম্যান শো। 

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

এমন নাম সর্বস্ব এনজিওকে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। শুধু এখানেই থেমে নেই। ঝিনাইদহে নাম সর্বস্ব এমন ৩৬টি এনজিও ২০২০-২১ অর্থ বছরে সরকারের বিশেষ অনুদান বরাদ্দ পেয়েছে। 

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

সমাজসেবা ও মহিলা অধিদপ্তর থেকে লাইসেন্স প্রাপ্ত ৩৬টি এনজিওর মধ্যে প্রায় ৩০টির নেই অফিস। মালিক ছাড়া দ্বিতীয় কোন কর্মচারিও নেই। এক জনের আবার একাধীক এনজিও রয়েছে। খাতা কলমে এসব এনজিও অডিট করা হয়। জমা দেন নিজেদের পরিকল্পনার রিপোর্ট। 

ঝিনাইদহওয়ান ম্যান শোবরাদ্দ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তথ্য নিয়ে জানা গেছে ঝিনাইদহ জেলায় এমন ২২ টি এনজিও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান দপ্তর থেকে পেয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ঝিনাইদহের ১৪টি এনজিও বরাদ্দ পেয়েছে ৯ লাখ টাকা। কেউ কেউ একই এনজিওর নাম তালিকায় ২ বার দিয়ে টাকা নিয়েছেন।

 ঝিনাইদহ শহরের পার্কপাড়ার ঠিকানা দেওয়া রয়েছে সুপ্রভাত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার। বরাদ্দ পাওয়ার সংবাদ পেয়ে একটি অফিস নিয়েছেন এনজিওর সেক্রেটারি ও প্রধান নির্বাহী জেসমিন আক্তার। 

তিনি ছাড়া আর কোন কর্মকর্তা নেই। জেসমিন আক্তার জানান, এটি ছাড়াও তার  ঘোমটা মহিলা উন্নয়ন সংস্থা নামে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে আরো একটি এনজিও রয়েছে। সেটি তার পুত্রবধু দেখা শোনা করেন। 

জেসমিন আক্তারের দুইটি এনজিও নামে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ২ লাখ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১ লাখ টাকা পেয়েছেন। এই বরাদ্দ পেতে লাখে ৩০ হাজার টাকা খরচ হয় বলে তিনি জানান। টাকা পাওয়ার পর ঝিনাইদহ পৌর এলাকা ও কালীচরণপুরে সাবান, স্যানিটাইজার, শিশু খাদ্য বিতরণ করেছেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঝিনাইদহ শহরের থানার সামনে রয়েছে ডিজেবল ডিভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিডিও) নামের আরেকটি এনজিও। এনজিওটি স্বাস্থ্য সেবা বিভাগ থেকেই একই ঠিকানা ও একই এনজিওর নামে দুইবার বরাদ্দ পেয়েছেন। 

শহরের নতুন হাটখোলার এলাহী বক্স রোডে বৈশাখী যুব মহিলা উন্নয়ন সংস্থার ঠিকানায় গিয়ে দেখা যায় যেখানে এনজিওর সাইনবোর্ড ঝুলিয়ে দই বিক্রি করা হচ্ছে। এই এনজিওকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ৭৫ হাজার ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হরেয়ছে। 

বরাদ্দ পাওয়ার তালিকায় থাকা, অতিক্রম মহিলা সমিতি, ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডেভেলপমেন্ট একটিভিটিস ও সোসাইটি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কালীগঞ্জ উপজেলা মহিলা উন্নয়ন সংস্থা, পরিচয় মহিলা উন্নয়ন সংস্থা, মায়ের দোয়া স্বপ্নপূরণ মহিলা উন্নয়ন সংস্থা, পল্লী জননী সমাজ কল্যাণ সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, 

জয়ীতা মহিলা কল্যাণ সংস্থা, সুন্দরপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, উষা সমাজ কল্যাণ সংস্থা, রংধনু মহিলা উন্নয়ন সংস্থা, আলোকিত সমাজ কল্যাণ সংস্থাসহ অনেক এনজিও নাম সর্বস্ব। অভিযোগ উঠেছে, নিজের শোবার ঘর অথবা অন্য ব্যবসা প্রতিষ্ঠানে এনজিওর নাম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে বরাদ্দ নিচ্ছেন এ সব এনজিও। মাঠে তাদের বাস্তবে কোন কার্যক্রম নেই। 

বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আমি নিজে অনেক এনজিওর অফিস ও তাদের কর্যক্রম সরেজমিন দেখেছি। তাদের কোন ভবন নেই, অফিস নেই। নেই লোকবল। রিপোর্ট করার পরও এ সব এনজিও কিভাবে বরাদ্দ পায় তা আমার জানা নেই।

 এ বিষয়ে সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের কোন কর্মকর্তা এই বরাদ্দ নিয়ে মিডিয়ার সাথে কোন কথা বলতে রাজি হননি।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের