
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৮:৩৯

খাগড়াছড়ি পার্বত্য জেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলেও ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
পরে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষকে ভূমিসেবায় হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং জেলা প্রশাসক আনোয়ার সাদাত।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেলার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিন দিনব্যাপী এই মেলায় সাধারণ মানুষকে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সেবা দেওয়া হচ্ছে। আগত দর্শনার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।