
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২০:১৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১০ কেজি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অসহায় মানুষদের বাদ দিয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে, ফলে অনেক দরিদ্র পরিবার চালের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
