
প্রকাশ: ২৫ জুন ২০২১, ৪:৬

কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও ছড়ানোর দায়ে তিনজনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পর্ণ ভিডিও কাজে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক ও পেনড্রাইভ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড নতুন বাজার মুন্সিবাড়ির মৃত আনোয়ার মুন্সি ও ফিরোজা বেগমের ছেলে মোঃ নিজাম (৩৫), পদ্মাবতী এলাকার মোঃ ছাব্বির হাওলাদার (২২) ও মোঃ শাওন পাইক ওরফে হৃদয় (১৯)।
গত ২১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি’র এসআই মসরুদ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর ১৯নং ওয়ার্ড নতুন বাজারস্থ নিউ ঈগল ভিডিও নামীয় দোকানে অভিযান চালিয়ে কম্পিউটারের হার্ডডিক্স ফাইলে ১২টি ভিডিও ক্লিপ (মোট ৩২.৬ জিবি পর্ণ ভিডিও এবং ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়। এ সময় দোকান মালিক মোঃ নিজাম (৩৫) কে আটক করেন তারা।

এদিকে ২৪ জুন বৃহস্পতিবার নগরীর ৯নং ওয়ার্ডস্থ পোর্টরোড মাছ বাজার সংলগ্ন পদ্মাবতী রোডের নানা-নাতি ডট কম নামক দোকান থেকে পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত একটি হার্ডডিস্ক ও ২টি মেমোরি কার্ড জব্দ করা হয়। এ সময় দোকান কর্মচারী মোঃ ছাব্বির হাওলাদার (২২) কে আটক করেন তারা।
একই দিন পদ্মাবতী রোডের বাপ্পি ভ্যারাইটিজ স্টোর নামক দোকানে পর্ণো ভিডিও সহ কম্পিউটার হার্ডডিস্ক ও পর্ণ ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত ২টি মেমোরি কার্ড জব্দ করে ডিবি পুলিশ। এ সময় দোকানের কর্মচারী মোঃ শাওন পাইক ওরফে হৃদয় (১৯)কে গ্রেফতার করেন তারা।
ডিবি সূত্র জানিয়েছে, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।