
প্রকাশ: ৭ জুন ২০২১, ১৩:৪৬

সাভারের আশুলিয়ায় সবজি ক্ষেত থেকে বস্তা বন্দী অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার এনাতেপুর এলাকার হাবিবের সবজি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ।
সবজি ক্ষেতের মালিক হাবিব বলেন, তার ক্ষেতের পাশে এক বাড়িতে কুলখানির আয়োজন হয়েছে। সেখানে থাকা মানুষ প্রথমে গন্ধ পায়। পরে ক্ষেতে গিয়ে দেখে একটি বস্তার ভেতর মানুষের মরদেহ।

তিনি বলেন, বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফি উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসে বস্তাবন্দি মরদেহটি উদ্ধা করি। প্রাথমিকভাবে ধারনা তাকে হত্যা করে লাশ এক জায়গা থেকে এখানে ফেলে গেছে। লোকটির মৃত্যু হয়েছে কয়েকদিন আগে এর জন্য মরদেহ পচন ধরেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতন্দের জন্য ঢাকার সেহারাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার কারন ও অপরাধীদের খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।