
প্রকাশ: ২৩ মে ২০২১, ১৯:১৫

অবৈধ নেট জাল দিয়ে মোংলার সুন্দরবনের শেলা নদীতে মাছ শিকারের সময় তা জব্দ করেছে বনবিভাগ। রবিবার সকালে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া ১০টি নিষিদ্ধ নেট জাল জব্দ করে অভিযানকারীরা। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ’র (মোংলা) এসিএফ (সহকারী বন সংরক্ষক) মোঃ এনামুল হক জানান,নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি।কারণ এ ধরণের জালে এক ইঞ্চিরও কম ফাঁস থাকে। যে কারণে এটি দিয়ে মাছ ধরলে অন্যান্য প্রজাতির বিপুল পরিমাণ মাছ ও পোনা মারা যায়। মাছের প্রজননেরও মারাত্মক ক্ষতি হয়ে থাকে।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে বন আইনে একটি ইউডিআর মামলা করা হয়েছে বলেও জানান তিনি। এ মামলার বাদী চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা (এসও) মোঃ ওবায়দুর রহমান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি