শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

জিম্বাবুয়েকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৮:৩৫

শেয়ার করুনঃ
জিম্বাবুয়েকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

রুদ্ধশ্বাস উত্তেজনা! দাঁড়িয়ে গ্যাবার গ্যালারি! উৎকণ্ঠায় দুই দলের সমর্থকরাই। পেন্ডুলামের মতো ম্যাচটা দুলছিল দুই দিকেই। জিততে পারে যে কেউ! ঠিক তখনই কি-না অধিনায়ক বল তুলে দিলেন মোসাদ্দেক হোসেনের হাতে! শেষ ওভারের ৬ বলে ১৬ রান আটকাতে হবে তাকে। এমন দৃশ্যপটে সত্যিকারের সমর্থকের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক শেষমেশ নিরাশ করলেন না। নাটকীয়তা ছড়াল ঠিকই কিন্তু শেষ হাসি বাংলাদেশেরই!

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

হোবার্টের পর ব্রিসবেনে লেখা হলো আরেকটি জয়ের গল্প! ৩ রানের জয়ে বেঁচে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নটাও!গ্যাবার সবুজ গালিচায় টস ভাগ্যটা ছিল বাংলাদেশেরই পক্ষে। তারপর ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিতে বাংলাদেশ তুলে ২০ ওভারে ১৫০ রান। জবাব দিতে নেমে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ১৪৬ রানে। শেষ ওভারে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিব বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না তিনি! রোমাঞ্চ সঙ্গী করে মাঠ ছাড়ল টাইগাররা।

অথচ গ্যাবার গ্যালারিতে ঢোকার আগে যেন মাটিতে পা পড়ছিল না তাদের। হাসিমুখে গলা ছেড়ে জিম্বাবুয়ের সমর্থকরা বলে যাচ্ছিলেন, বাংলাদেশকে উড়িয়েই দেবে তাদের দল। আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মাথাটাই যেন এলোমেলো হয়ে গিয়েছিল দলটির। বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে যেন হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। উড়তে থাকা সেই দলটাকেই মাটিতে নামিয়ে এনেছেন সাকিব আল হাসানরা। শেষ ওভারের রুদ্ধশ্বাসে ম্যাচটা জিতে নিল বাংলাদেশ। 

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটি জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেল দল। অবশ্য সামনে কঠিন দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান!হোবার্টের ম্যাচের কথাটাই যেন মনে করিয়ে দিচ্ছিলেন তাসকিন আহমেদ। যেখানে শুরুতেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নিয়ে জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন। এবারও শুরুতেই তার জোড়া আঘাত। এরপর মুস্তাফিজুর রহমানও খোলস ভেঙে যখন বেরিয়ে তখন টাইগারদের আটকায় কে? ষষ্ঠ ওভারে দ্য ফিজ জোড়া উইকেট নিয়ে ম্যাচটা হয়ে যায় বাংলাদেশেরই।

তাসকিন আহমেদ প্রথম ওভারেই তুলে নেন উইকেট। বিস্ময়কর হলেও সত্য চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে নিজের প্রথম ওভারে উইকেট শিকার করলেন তাসকিন। এই পেসার রোববার ফেরান জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে। তৃতীয় ওভারে এসে ইনফর্ম এই পেসার ফেরান ক্রেইগ আরভিনকে। তার ওভারের চার নম্বরে বলে আরভিন ওয়াইড লাইনের কাছ দিয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান, ব্যস বল ব্যাট ছুঁইয়ে জমা পড়ে নুরুল হাসান সোহানের গ্লাভসে।

তারপর মুস্তাফিজ ম্যাজিক। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজ। তবে বল হাতে মন্দ ছিলেন না। এবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে ফের ফিরে পেলেন কাটার মাস্টার। এক ওভারেই তুলেন ২ উইকেট। মিল্টন শুম্বাকে দিয়ে শুরু। এবার সিকান্দার রাজাকে পথ দেখিয়ে স্বস্তি এনে দেন গ্যালারিতে।

পাওয়ার প্লেতে বাংলাদেশ দারুণ সফল। ৬ ওভার শেষে ৩৬ রান দিয়ে দল তুলে নেয় জিম্বাবুয়ের ৪ উইকেট। এরপর সে চাপটা জিম্বাবুয়ের ওপর শেষ পর্যন্ত ধরে রেখেছে বাংলাদেশ। তার পরই শেষ ওভারের নাটক। তবে দিনশেষে হাসিমুখটা বাংলাদেশেরই। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতির হলেও শেষটাতে কিছুটা লড়েছে বাংলাদেশ দল। প্রথম ১০ ওভারে ৬৩, শেষ ১০ ওভারে ৮৭। তার পথ ধরেই ঠিক দেড়শ বাংলাদেশের। অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে আসা নাজমুল হোসেন শান্ত না লড়লে বিপাকেই পড়ে যেতো বাংলাদেশ। লড়েছেন সাকিব আল হাসানও। তাদের ব্যাটেই ভাল একটা ভিত পেয়েছে দল। তবে অন্যরা আরেকটু সঙ্গ দিতে পারলে স্কোরটা আরও বড় হতে পারতো। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কিন্তু জিম্বাবুয়ে সেই সুযোগ দেয়নি। তাদের বোলিং ছিল বেশ আটসাটো। কিন্তু ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়ায় স্বস্তি পেয়েছেন গ্যাবায় হাজির বাংলাদেশের দর্শকরা। কিন্তু সেসব আর কাজে লাগাতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা।

তার আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। কোন রান না করেই সাজঘরের পথ ধরে বিশ্বকাপের ঠিক আগে দলে আসা সৌম্য সরকার। এমন বিদায়ে অনাকাঙ্ক্ষিত একটা রেকর্ডের পথেও আছেন সৌম্য। এনিয়ে টি-টোয়েন্টিতে ১১ বার শূন্যতে আউট হলেন বাংলাদেশের এই ব্যাটার। তার চেয়ে বেশি ১২ বার আউট হয়ে দুঃস্বপ্নের রেকর্ডটা দখলে কেভিন ও'ব্রায়েনের।

ফর্ম ধরে রাখার ইঙ্গি দিয়েই শুরুটা হয়েছিল লিটন দাসের। চার মেরে বুঝিয়ে দেন কিছু করতে চান তিনি। কিন্তু তেমন কিছুই করা হলো না এদিন। ব্লেসিং মুজারাবানির বলে স্কুপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ তুলে দেন। শেষ হয় তার শান্তর সঙ্গে ২৩ বলের ২২ রানের জুটি। ১২ বলে ১৪ তুলে আউট লিটন।

পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩২ রান তুলতে পারে বাংলাদেশ। হারায় দুই উইকেট। এখানেই বড় পুঁজির সম্ভাবনাটা ধাক্কা খায়। তারপর পথ দেখালেন শান্ত-সাকিব। দুই বাঁহাতি জিম্বাবুয়ের বোলারদের বেশ শাসন করলেন। গ্যাবার উইকেটে বেশ লড়লেন দু'জন। তবে শন উইলিয়ামস ভয়ঙ্কর হয়ে উঠা এই জুটির সর্বনাশ করে দেন। উইলিয়ামসকে ছক্কা হাঁকাতে গিয়ে ভুল করে বসেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের টাইমিংটা ঠিকঠাক হয়নি। বল উঁচুতে উঠে জমা হয় ব্লেসিং মুজারাবানির হাতে। ৪৪ বলে ৫৪ রানের এই জুটিই ম্যাচে বাংলাদেশের সেরা।

সাকিব ২০ বলে এক চারে ২৩ রান তুলে ধরেন সাজঘরের পথ সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত হাফসেঞ্চুরি তুলে নেন। টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পেলেন বিশ্বকাপের বড় মঞ্চে। অনেক সমালোচনা সয়ে তাকে দলে রাখা নির্বাচকরা নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন শান্তর ৪৫ বলের ফিফটিতে।

তিন ম্যাচ খেলে ফেললেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ফিফটি। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ পর বাংলাদেশের কোনো ওপেনার তুললেন হাফসেঞ্চুরি। সবশেষ গত ৩১ জুলাইয়ে জিম্বাবুয়েকে পেয়েই ৫৬ রান করেন লিটন।

নিজের সেরা ইনিংস খেলার ম্যাচে শান্ত এক ১ ছক্কা ও ৭ চারে ৫৫ বলে তুলেন ৭১ রান। আফিফ থামেন ১৯ বলে ২৯ রানে। মেহেদী হাসান মিরাজের যায়গায় খেলতে নামা ইয়াসির আলি রাব্বী ১ বলে ১। গ্যাবার টি-টোয়েন্টি আদর্শ উইকেটে পুঁজিটা অবশ্য কম ছিল না সেটি তো দুপুর গড়াতেই প্রমাণ হয়ে গেল!

জিম্বাবুয়ের সঙ্গে ২৫ বছর ধরে খেললেও মজার ব্যাপার হলো বিশ্বকাপে এবারই প্রথম দেখা। আরও একটা প্রথম সঙ্গী হলো বাংলাদেশের। ব্রিসবেনের গ্যাবায় প্রথম ম্যাচ খেলতে নেমেই হাসিমুখ। এবার অ্যাডিলেড মিশন। যেখানে অপেক্ষায় ভারত-পাকিস্তান। জায়ান্ট বধ করতেই পারলেই খুলে যাবে বিশ্বকাপের সেমি-ফাইনালের দরজা!

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত