রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

শীর্ষ ১০ ধনী টাইগার ক্রিকেটারের তালিকায় যারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১:৫০

শেয়ার করুনঃ
শীর্ষ ১০ ধনী টাইগার ক্রিকেটারের তালিকায় যারা

বিশ্বমঞ্চে শিরোপার লড়াই করতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ। সেখানে অবস্থানরত বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। আর সেই বিতর্কের মূল কারণ অর্থ।

ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে নাকি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিনিময়ে নাকি ১৫ হাজার ডলারও নিয়েছেন সাকিব। গণমাধ্যমে এমন সংবাদও প্রকাশ হয়েছে।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

টাইগার ক্রিকেটারদের এমন বিতর্কের সময়ে জানা যাক, বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ক্রিকেটার কারা এবং তাদের আর্থিক সম্পত্তির পরিমাণ কত? ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্রেকারের প্রতিবেদনের প্রেক্ষিতে এই সম্পত্তির পরিমাণ জানানো হচ্ছে।

মুমিনুল হক

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন এই তালিকার ১০ নম্বরে। বাংলাদেশের পক্ষে কেবল টেস্ট ফরম্যাট খেলা মুমিনুলের মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকারও বেশি।

টাইগার ক্রিকেটার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রুবেল হোসেন

বাংলাদেশের গতি তারকা রুবেল হোসেন আছেন এই তালিকার ৯ নম্বরে। একসময়ে বাংলাদেশ দলের নিয়মিত এই তারকা ক্রিকেটারের সম্পত্তিও ৩০ কোটি টাকার বেশি। চলতি বছরের সেপ্টেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

তাসকিন আহমেদ

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ। মাঠের ক্রিকেটে বর্তমানে আছেন দুর্দান্ত ফর্মে। মাঠের বাইরেও এই ক্রিকেটারের চাহিদা বেশ। যার ফলে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও তাসকিনের চাহিদা এখন তুঙ্গে। এই ক্রিকেটার আছেন টাইগারদের ধনী ক্রিকেটারের তালিকায় ৮ নম্বরে।

তাসকিনের বর্তমান সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকারও বেশি। এই তালিকায় দ্রুতই ওপরে ওঠার সুযোগ রয়েছে এই টাইগার ক্রিকেটারের।

মাহমুদউল্লাহ রিয়াদ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে জায়গা হারানো মাহমুদউল্লাহ রিয়াদ এই তালিকায় আছেন ৭ নম্বরে। বাংলাদেশের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়কের রয়েছে ৭১ কোটি টাকারও বেশি। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রিয়াদের দখলে দামি সব গাড়িও রয়েছে।

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশ ক্রিকেটারের সবচেয়ে প্রতিভাবান পেসার মুস্তাফিজ আছেন এই তালিকার ৬ নম্বরে। আইপিএল খেলা এই বাংলাদেশি ক্রিকেটারের সম্পত্তির মূল্যমান এক শ’ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে যা ১৩১ কোটি টাকার বেশি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে ধারণা করা হয়ে থাকে লিটন দাসের নাম। এই ক্রিকেটার টাইগারদের মধ্যে শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ৫ নম্বরে। টাইগার এই ওপেনারের রয়েছে ১৫২ কোটি টাকার সম্পত্তি।

তামিম ইকবাল

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ৪ নম্বরে। বাংলাদেশের মধ্যকার দামি দামি ব্র্যান্ড, ব্যাংক, কিংবা ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে তামিমের। বাংলাদেশের এই ১ নম্বর ওপেনারের সম্পত্তির মূল্যমান দুই শ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে যা ২০৩ কোটি টাকার সমান।

মুশফিকুর রহিম

বাংলাদেশের টেকনিক্যালি সবচেয়ে সাউন্ড ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই তালিকায় আছেন ৩ নম্বরে। ৩৫ বছর বয়সী বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ আড়াই শ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে মুশফিকের রয়েছে ২৫৫ কোটি টাকা।

সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার নিঃসন্দেহে সাকিব আল হাসান। বিশ্বের বুকে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় ‘পোস্টার বয়’ তিনি। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। বর্তমানে টাইগার ক্রিকেটের টেস্ট এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের অধিনায়ক তিনি।

সেই সাকিবের সঙ্গে চুক্তি রয়েছে দেশি-বিদেশি অনেক নামি-দামি কোম্পানি, ব্যাংক, ব্র্যান্ডের। সর্বশেষ অপ্পো, গ্রামীণফোন, ব্লুচিজের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এই ক্রিকেটারের সংগ্রহে রয়েছে বিশ্বের দামি-দামি সব গাড়িও।

বাংলাদেশের পাশাপাশি আমেরিকায়ও সিটিজেন পাওয়া সাকিবের সম্পত্তির মূল্যমান চার শ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে সেই সংখ্যার পরিমাণ ৪০৭ কোটি টাকা।

মাশরাফী বিন মোর্ত্তজা

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জাতীয় দলের বাইরে আছেন লম্বা সময় ধরে। ২০২০ সালের পর থেকে দলের সঙ্গে না থাকলেও এই ক্রিকেটারের মার্কেট চাহিদা রয়ে গেছে আগের মতোই। এখনও বিভিন্ন ব্র্যান্ড, কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের মার্কেটিং স্ট্র্যাটেজির প্রথম পছন্দ মাশরাফী।

এখনো ঘরোয়া লিগে খেলছেন তিনি। এ ছাড়াও ক্রিকেটের পাশাপাশি দেশের রাজনীতিতেও জড়িয়েছেন। বর্তমানে নিজের জন্মস্থান নড়াইলের এমপি হিসেবেও পদ পেয়েছেন। মাশরাফী আছেন বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকার শীর্ষে। ক্রিকট্রেকারের সূত্রমতে মাশরাফীর মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে ২১ ঘণ্টার টানা আলোচনায় সমঝোতা হলো না !

ইসলামাবাদে ২১ ঘণ্টার টানা আলোচনায় সমঝোতা হলো না !

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত