
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১৭:১৬

আজ (২৬ মার্চ) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল।
প্রথমবারের মতো দশটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে আইপিএল। পূর্বের আট দলের সঙ্গে নতুন দল হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটান্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই দশটি দলকে আলাদা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
যেখানে গ্রুপ-এ তে আছে: মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গ্রুপ-বি তে আছে: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), পাঞ্জাব সুপার কিংস, গুজরাট টাইটান্স।গ্রুপ স্টেজে এবার মোট ৭০ ম্যাচ খেলা হবে। আর নকআউট পর্বে হবে চার ম্যাচ। দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এবারের আইপিএলে টানা খেলা চলবে। এরমধ্যে ১১ দিন ডাবল ম্যাচ থাকবে দর্শকদের জন্য। যেসব দিন কেবল একটি ম্যাচ হবে সেদিন রাত ৮টায় শুরু হবে খেলা। ডাবল ম্যাচ থাকলে প্রথমটি বিকাল ৪টা এবং দ্বিতীয়টি রাত ৮টায় শুরু হবে।
আরটিভির পাঠকদের জন্য গ্রুপ স্টেজের ৭০ ম্যাচের সময়সূচি দেওয়া হলো:
২৬ মার্চ- চেন্নাই-কেকেআর; রাত ৮টা।
২৭ মার্চ- দিল্লি-মুম্বাই; বিকাল ৪টা, পাঞ্জাব-আরসিবি; রাত ৮টা।
২৮ মার্চ- গুজরাট-লক্ষ্ণৌ; রাত ৮টা।
২৯ মার্চ- সানরাইজার্স-রাজস্থান; রাত ৮টা।
৩০ মার্চ- আরসিবি-কেকেআর; রাত ৮টা।
৩১ মার্চ- চেন্নাই-লক্ষ্ণৌ; রাত ৮টা।
১ এপ্রিল- কলকাতা-পাঞ্জাব; রাত ৮টা।
২ এপ্রিল- মুম্বাই-রাজস্থান; বিকাল ৪টা; গুজরাট-দিল্লি; রাত ৮টা।
৩ এপ্রিল- চেন্নাই-পাঞ্জাব; রাত ৮টা।
৪ এপ্রিল- সানরাইজার্স-লক্ষ্ণৌ; রাত ৮টা।
৫ এপ্রিল- রাজস্থান-আরসিবি; রাত ৮টা।
৬ এপ্রিল- কেকেআর-মুম্বাই; রাত ৮টা।
৭ এপ্রিল- লক্ষ্ণৌ-দিল্লি; রাত ৮টা।
৮ এপ্রিল- পাঞ্জাব-গুজরাট; রাত ৮টা।
৯ এপ্রিল- চেন্নাই-সানরাইজার্স; বিকাল ৪টা, আরসিবি-মুম্বাই; রাত ৮টা।
১০ এপ্রিল- কেকেআর-দিল্লি; বিকাল ৪টা, রাজস্থান-লক্ষ্ণৌ; রাত ৮টা।
১১ এপ্রিল- সানরাইজার্স-গুজরাট; রাত ৮টা।
১২ এপ্রিল- চেন্নাই-আরসিবি; রাত ৮টা।
১৩ এপ্রিল- মুম্বাই-পাঞ্জাব; রাত ৮টা।
১৪ এপ্রিল- রাজস্থান-গুজরাট; রাত ৮টা।
১৫ এপ্রিল- সানরাইজার্স-কেকেআর; রাত ৮টা।
১৬ এপ্রিল- মুম্বাই-লক্ষ্ণৌ; বিকাল ৪টা, দিল্লি-আরসিবি; রাত ৮টা।
১৭ এপ্রিল- পাঞ্জাব-সানরাইজার্স; বিকাল ৪টা, গুজরাট-চেন্নাই; রাত ৮টা।
১৮ এপ্রিল- রাজস্থান-কেকেআর; রাত ৮টা।
১৯ এপ্রিল- লক্ষ্মৌ-আরসিবি; রাত ৮টা।
২০ এপ্রিল- দিল্লি-পাঞ্জাব; রাত ৮টা।
২১ এপ্রিল- মুম্বাই-চেন্নাই; রাত ৮টা।

২২ এপ্রিল- দিল্লি-রাজস্থান; রাত ৮টা।
২৩ এপ্রিল- আরসিবি-সানরাইজার্স; রাত ৮টা।
২৪ এপ্রিল- লক্ষ্ণৌ-মুম্বাই; রাত ৮টা।
২৫ এপ্রিল- পাঞ্জাব-চেন্নাই; রাত ৮টা।
২৬ এপ্রিল- আরসিবি-রাজস্থান; রাত ৮টা।
২৭ এপ্রিল- গুজরাট-সানরাইজার্স; রাত ৮টা।
২৮ এপ্রিল- দিল্লি-কেকেআর; রাত ৮টা।
২৯ এপ্রিল- পাঞ্জাব-লক্ষ্ণৌ; রাত ৮টা।
৩০ এপ্রিল- গুজরাট-আরসিবি; বিকাল ৪টা, রাজস্থান-মুম্বাই; রাত ৮টা।
১ মে- দিল্লি-লক্ষ্ণৌ; বিকাল ৪টা, সানরাইজার্স-চেন্নাই; রাত ৮টা।
২ মে- কেকেআর-রাজস্থান; রাত ৮টা।
৩ মে- গুজরাট-পাঞ্জাব; রাত ৮টা।
৪ মে- আরসিবি-চেন্নাই; রাত ৮টা।
৫ মে- দিল্লি-সানরাইজার্স; রাত ৮টা।
৬ মে- গুজরাট-মুম্বাই; রাত ৮টা।
৭ মে- পাঞ্জাব-রাজস্থান; বিকাল ৪টা, লক্ষ্ণৌ-কেকেআর; রাত ৮টা।
৮ মে- সানরাইজার্স-আরসিবি; বিকাল ৪টা, চেন্নাই-দিল্লি; রাত ৮টা।
৯ মে- মুম্বাই-কেকেআর; রাত ৮টা।
১০ মে- লক্ষ্মৌ-গুজরাট; রাত ৮টা।
১১ মে- রাজস্থান-দিল্লি; রাত ৮টা।
১২ মে- চেন্নাই-মুম্বাই; রাত ৮টা।
১৩ মে- আরসিবি-পাঞ্জাব; রাত ৮টা।
১৪ মে- কেকেআর-সানরাইজার্স; রাত ৮টা।
১৫ মে- চেন্নাই-গুজরাট; বিকাল ৪টা, লক্ষ্মৌ-রাজস্থান; রাত ৮টা।
১৬ মে- পাঞ্জাব-দিল্লি; রাত ৮টা।
১৭ মে- মুম্বাই-সানরাইজার্স; রাত ৮টা।
১৮ মে- কেকেআর-লক্ষ্ণৌ; রাত ৮টা।
১৯ মে- আরসিবি-গুজরাট; রাত ৮টা।
২০ মে- রাজস্থান-চেন্নাই; রাত ৮টা।
২১ মে- মুম্বাই-দিল্লি; রাত ৮টা।
২২ মে- সানরাইজার্স-পাঞ্জাব; রাত ৮টা।