
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ১:২২

হতাশ করেছে সোহানের ব্যাট: জিম্বাবুয়ে সিরিজে দুর্হান্ত পারফর্ম করা নুরুল হাসানের উপর প্রত্যাশাটাও বেড়ে গিয়েছিল দ্বিগুণ। তবে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হতাশ করেছেন দলীয় ৮৬ রানের মাথায় ৩ রান করে সাজঘরে ফিরেছেন জাম্পার বলে টাইয়ের হাতে ক্যাচ দিয়ে।
মাহমুদউল্লাহ'র বিদায়: ১৩তম ওভারের প্রথম বলে জশ হ্যাজেলউডের বল গ্যালারীতে পাঠিয়ে পরিবর্তন করান বলের। এর পরের বলে আবারও উড়িয়ে মারতে যান টাইগার অধিনায়ক। দলীয় ৭৩ রানের মাথায় লং অফে হ্যানরিক্সের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে। মাহমুদউল্লাহ'র ব্যাটে আসে ২০ বলে ২০ রান।
১০ ওভার: ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। সৌম্য সরকার ২ ও নাঈম শেখ ৩০ রান করে বিদায় নেয়ার পর উইকেটে রয়েছেন সাকিব (১৬) ও মাহমুদউল্লাহ (৮)।

প্রথম পাওয়ার প্লে: ইনিংসের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে নাঈম শেখের ছক্কা। দারুণ শুরুর আভাসের পর চতুর্থ ওভারে সৌম্য সরকার বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ২ রান করে হ্যাজেলউডের বলে। তবে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। অপরাজিত রয়েছে নাঈম শেখ (২৭) ও সাকিব আল হাসান (৩)।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেট-রক্ষক), অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জোশ হ্যাজেলউড।