বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

হঠাৎ করেই প্রকাশ্যে খুন-চাঁদাবাজি-দখলবাজি ও মাদক ব্যবসায়িরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ২:৩৮

শেয়ার করুনঃ
হঠাৎ করেই প্রকাশ্যে খুন-চাঁদাবাজি-দখলবাজি ও মাদক ব্যবসায়িরা

আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার প্রধান আসামি ওয়াহিদুল আলম আরিফ গত কয়েকদিন ধরে তার বাহিনী নিয়ে গুলিস্তান পার্টি অফিসে মহড়া দিচ্ছি। সূত্রমতে, আসন্ন যুবলীগের ৭ম কংগ্রেসকে সামনে রেখে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন আরিফ। জানা যায়, আরিফের অনুসারীদের তালিকায় অন্যতম আহম্মদ উল্লাহ মধু, আবু সাঈদসহ অনেকেই যারা মিল্কি হত্যার পর অফিসে আসত না ।তারা এখন মহড়া দিচ্ছে। আরিফের হঠাৎ এমন আগমনে আতঙ্ক বিরাজ করছে তৃণমূলে।

দৈনিক প্রথম আলো ১৫ আগষ্ট ২০১৩ সূত্রে নিম্ন উল্লেখিত তথ্য জানা যায়- 

খুন, চাঁদাবাজি, ডাকাতি, দখলবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা ও পুলিশের ওপর হামলা—এ রকম নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অনুসন্ধানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আরও

মশা মারতে এতদিন ভুল পদ্ধতি ব্যবহার করেছি : মেয়র আতিক

মশা মারতে এতদিন ভুল পদ্ধতি ব্যবহার করেছি : মেয়র আতিক

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও হিমশিম খেতে হয় বলে অভিযোগ রয়েছে। অবশ্য এই অভিযোগ মানতে রাজি নন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. আবদুল জলিল মণ্ডল। তিনি দাবি করেন, অপরাধে যুক্ত যুবলীগ কিংবা ছাত্রলীগ যে সংগঠনের সদস্যই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৯ জুলাই রাতে গুলশানে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করার পর অপরাধ জগতের লোকদের যুবলীগের কমিটিতে স্থান পাওয়ার বিষয়টি আলোচনায় আসে। এই খুনের ঘটনায় সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত যুবলীগের একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহিদ সিদ্দিকী ওরফে তারেক কদিন পর র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হন। চাঁদাবাজি ও টেন্ডারবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে রিয়াজুলকে হত্যা করা হয়েছে বলে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রিয়াজুল হত্যার ঘটনায় তাঁর ভাই মেজর রাশেদুল হক খান মিল্কি বাদী হয়ে গুলশান থানায় যে হত্যা মামলা করেন, তাতে যুবলীগের ১১ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ওরফে চঞ্চল ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফ অন্যতম। এই দুজনও রাজধানীর অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে। তাঁরা এখন পলাতক।

গত ১৭ জুলাই মিরপুর থানার মণিপুরে ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জহিরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানায়, ছিনতাই ও ডাকাতির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজ দলের লোকদের হাতে তিনি খুন হয়েছেন। এ ঘটনার প্রধান সন্দেহভাজন ওয়ার্ড যুবলীগের কর্মী এমদাদুল হকের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলায়ও রয়েছে। তিনি এখন কারাগারে। 

আরও

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

শাকিলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামপুর ও কদমতলী থানায় একাধিক জিডি আছে।

গত বছরের জানুয়ারিতে ডিবি পুলিশ আগারগাঁও থেকে সাড়ে ১৬ হাজার ইয়াবা বড়িসহ যুবলীগের আমির হামজা ওরফে উজ্জ্বলকে গ্রেপ্তার করে। তিনি যুবলীগের ৪০ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। তবে ওই কমিটি এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন শেরেবাংলা থানা যুবলীগের নেতা মিজানুর রহমান।

ডাকাতি: ডাকাতি মামলায় কারাগারে আছেন যুবলীগের ঢাকা মহানগর কমিটির ধর্মবিষয়ক উপসম্পাদক আবদুল হান্নান। গত বছরের আগস্টে মানিকগঞ্জের ঘিওরে একটি ডাকাতির ঘটনায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
২০১২ সালের ২২ সেপ্টেম্বর আদাবরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি করে ১২০ ভরি সোনা, টাকাসহ লুটের ঘটনা গ্রেপ্তার হন যুবলীগের সাত কর্মী। তাঁরা হলেন খোরশেদ আলম ওরফে সেলিম, মোস্তফা ওরফে রিংকু, শফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, মনিরুজ্জামান, নিয়ামত আখলাক হোসেন ও আনিসুর রহমান। এঁরা সবাই পরে জামিনে বেরিয়ে আসেন।

মামলার বাদী ফরহাদ আহমেদ বলেন, রাজনৈতিক চাপে পড়ে তিনি মামলার খোঁজ নেওয়া থেকে সরে এসেছেন।

মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার বাকী বিল্লাহ জানান, গ্রেপ্তার হওয়া যুবলীগের নেতাদের বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।

অস্ত্র মামলা: গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালবাগ থানা যুবলীগের কর্মী সাগর আহমেদ অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হন। এ ঘটনায় পুলিশের করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, সাগরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

সংগঠনের নেতা-কর্মীদের এভাবে একের পর এক অপরাধে জড়িয়ে পড়ার দায় নিতে রাজি নন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি দাবি করেন, যাঁদের বিরুদ্ধেই অভিযোগ আসছে, সংগঠনের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, অভিযুক্ত অনেকেই প্রকাশ্যে রাজনীতির মাঠে বিচরন করলেও, কেউ কেউ আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যার ফলে তৃণমূল নেতাকর্মীদের মনে আতঙ্কের সৃষ্টি করছে। শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে প্রশ্নবৃদ্ধ করতে কোনো চক্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের হঠাৎ আগমন কিনা তা নিয়েও ভাবছে নেতাকর্মীরা। ‍সূত্র: প্রথম আলো

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় বাস ট্রাজেডি: ছড়িয়ে থাকা জুতা-কাঁচে ভয়াবহতার নিঃশব্দ সাক্ষ্য

দৌলতদিয়ায় বাস ট্রাজেডি: ছড়িয়ে থাকা জুতা-কাঁচে ভয়াবহতার নিঃশব্দ সাক্ষ্য

ইঞ্জিনের তাপে নেমে বাঁচলেন কালাম, দুই মিনিটেই ডুবে গেল বাস

ইঞ্জিনের তাপে নেমে বাঁচলেন কালাম, দুই মিনিটেই ডুবে গেল বাস

ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, হস্তান্তর ২৪

ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, হস্তান্তর ২৪

পদ্মায় বাস দুর্ঘটনা: চালক আরমানের মরদেহ উদ্ধার, গুজব নিয়ে পরিবারের ক্ষোভ

পদ্মায় বাস দুর্ঘটনা: চালক আরমানের মরদেহ উদ্ধার, গুজব নিয়ে পরিবারের ক্ষোভ

পদ্মা নদীতে বাসডুবির কারণ ও দায় নির্ধারণে কমিটি গঠন

পদ্মা নদীতে বাসডুবির কারণ ও দায় নির্ধারণে কমিটি গঠন

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত